• রাজনীতি
  • খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুলেন্স ভিভিআইপি ঘোষণা

খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুলেন্স ভিভিআইপি ঘোষণা

ভিভিআইপি মুভমেন্

রাজনীতি ১ মিনিট পড়া
খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুলেন্স ভিভিআইপি  ঘোষণা

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য এয়ার অ্যাম্বুল্যান্সের ফ্লাইটটিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদনের পর সেটিকে ভিভিআইপি ফ্লাইট হিসেবে অনুমোদন দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বেবিচককে নির্দেশ দেওয়া হয়েছে।

আজ শনিবার (৬ ডিসেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ইতোমধ্যে ফ্লাইট অবতরণের ক্লিয়ারেন্সও দিয়েছে।

এদিকে শনিবার বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবি এম আব্দুস সাত্তার বলেন, ‘ম্যাডামের লন্ডন যাত্রা পিছিয়েছে। এই মুহূর্তে নতুন করে কোনও তারিখ বলতে পারছি না। এয়ার অ্যাম্বুলেন্স আসার পর যেকোনেও দিন উনাকে নেওয়া হবে।’

তিনি বলেন, খালেদা জিয়াকে নিতে ৯ তারিখে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে এবং ১০ তারিখে ঢাকা ত্যাগ করবে। ভিভিআইপি মুভমেন্ট হিসেবে বিবেচনায় নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সের ল্যান্ডিং থেকে টেকঅফ পর্যন্ত সব ধরনের নিরাপত্তা ও অপারেশনাল প্রস্তুতি রাখা হয়েছে। প্রয়োজনীয় রুট ও অবতরণের সময় চূড়ান্ত নিশ্চিতকরণ পাওয়া মাত্র সংশ্লিষ্ট ইউনিটগুলো সক্রিয় হয়ে উঠবে।

বিএনপি চেয়ারপারসনের একজন চিকিৎসক বলেন, ‘ম্যাডামের শারীরিক অবস্থা গত কয়েকদিন একই জায়গায় আছে। এয়ার অ্যাম্বুলেন্স দেরিতে আসার পাশাপাশি ম্যাডোমের শারীরিক অবস্থা ফ্লাই করার জন্য কতটা উপযুক্ত সেটাও বিবেচনায় নিতে হচ্ছে।’

বিএনপির একটি সূত্রে জানা গেছে, খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিতে কাতারের ব্যবস্থাপনায় নতুন করে যে এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা, সেটি ৬ ডিসেম্বর ঢাকায় অবতরণের কথা থাকলেও সময়সূচি পুনর্নির্ধারণ করে ৯ ডিসেম্বর করা হয়েছে। সেটি ঢাকা থেকে ১০ ডিসেম্বর ছেড়ে যাওয়ার প্রাথমিক সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

Tags: খালেদা জিয়া ভিভিআইপি মুভমেন্ট