• আন্তর্জাতিক
  • বিমানের ডানায় আটকে স্কাইডাইভার, প্রাণে বাঁচলেন ‘হুক নাইফ’ ব্যবহার করে

বিমানের ডানায় আটকে স্কাইডাইভার, প্রাণে বাঁচলেন ‘হুক নাইফ’ ব্যবহার করে

আন্তর্জাতিক ১ মিনিট পড়া
বিমানের ডানায় আটকে স্কাইডাইভার, প্রাণে বাঁচলেন ‘হুক নাইফ’ ব্যবহার করে

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে স্কাইডাইভিংয়ের সময় এক লোমহর্ষক দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন একজন স্কাইডাইভার। ১৫ হাজার ফুট উচ্চতা থেকে বিমান থেকে লাফ দেওয়ার মুহূর্তেই বাতাসের প্রচণ্ড চাপে তার প্যারাস্যুট খুলে যায় এবং তিনি প্যারাস্যুটসহ বিমানের ডানার সঙ্গে আটকে পড়েন। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে।

কুইন্সল্যান্ডে লোমহর্ষক দুর্ঘটনা

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে একটি স্কাইডাইভিং ইভেন্টে গিয়ে চাঞ্চল্যকর দুর্ঘটনার শিকার হন এক স্কাইডাইভার। তিনি ১৫ হাজার ফুট উচ্চতায় বিমান থেকে ঝাঁপ দেওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়েন। বিমান থেকে লাফ দেওয়ার পরই বাতাসের তীব্র চাপে তার প্যারাস্যুটটি অপ্রত্যাশিতভাবে খুলে যায়। এরপর ওই ব্যক্তি ছিটকে গিয়ে প্যারাস্যুটসহ বিমানের ডানার সঙ্গে আটকে পড়েন ।

‘হুক নাইফ’ ব্যবহার করে আত্মরক্ষা

লোমহর্ষক এই ঘটনাটির ভিডিও অস্ট্রেলিয়ার পরিবহন নিরাপত্তা ব্যুরো (Australian Transport Safety Bureau) প্রকাশ করেছে। বিমানের ডানার সঙ্গে আটকে যাওয়ার পর ওই স্কাইডাইভার পি১ একটি বিশেষ যন্ত্র ব্যবহার করে নিজেকে মুক্ত করতে সক্ষম হন। যন্ত্রটির নাম 'হুক নাইফ' (Hook Knife)। নিজেকে মুক্ত করার পর তিনি নিরাপদে মাটিতে অবতরণ করতে সমর্থ হন, ফলে মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন ।

পাইলটের দক্ষতায় রক্ষা পায় বিমান

ঘটনার সময় বিমানটিতে মোট ১৬ জন স্কাইডাইভার ছিলেন। যখন পি১ নামের ওই স্কাইডাইভার বিমানের পাখার সঙ্গে আটকে যান, তখন পাইলট বিমানটি বিধ্বস্ত হওয়ার আশঙ্কা করেন। ফলে সঙ্গে সঙ্গেই বিমানের অপর ক্রু সদস্যরা অন্য প্যারাস্যুটারদের নিরাপদে বের হয়ে যেতে নির্দেশ দেন। এ সময় ১৩ জন প্যারাস্যুটার লাফিয়ে নামলেও দুজন বিমানে থেকে যান। তবে একপর্যায়ে বিমানের পাইলট দক্ষতার সাথে বিমানটিকে নিরাপদে অবতরণ করাতে সক্ষম হন। ফলে একটি বড় ধরনের দুর্ঘটনা থেকে সবাই রক্ষা পায় ।

Tags: australia viral video skydiving plane accident queensland hook knife