• বিনোদন
  • ‘বডিশেমিং’ করে তোপের মুখে কমেডি কুইন ভারতী সিং: জনসমক্ষে আয়শার শারীরিক গঠন নিয়ে মন্তব্যে বিতর্ক

‘বডিশেমিং’ করে তোপের মুখে কমেডি কুইন ভারতী সিং: জনসমক্ষে আয়শার শারীরিক গঠন নিয়ে মন্তব্যে বিতর্ক

দ্বিতীয়বার মা হতে চলা জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিং-এর একটি রসিকতা এখন নেটদুনিয়ায় বিতর্কের জন্ম দিয়েছে। সহ-অভিনেত্রীর শারীরিক গঠন নিয়ে প্রকাশ্যে মন্তব্য করে সমালোচিত হচ্ছেন তিনি।

বিনোদন ১ মিনিট পড়া
‘বডিশেমিং’ করে তোপের মুখে কমেডি কুইন ভারতী সিং: জনসমক্ষে আয়শার শারীরিক গঠন নিয়ে মন্তব্যে বিতর্ক

ভারতের জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিং সম্প্রতি তার সঞ্চালনায় তুমুল জনপ্রিয় শো ‘লাফটার শেফস’-এর মঞ্চে এক অনাকাঙ্ক্ষিত মন্তব্যের জেরে বিতর্কের মুখে পড়েছেন। ‘কিস কিসকো পেয়ার করু ২’ সিনেমার প্রচারের জন্য শোতে আসা অভিনেত্রী আয়েশা খানের শারীরিক গঠন নিয়ে তিনি রসিকতা করলে তা ‘বডিশেমিং’ হিসেবে আখ্যায়িত হচ্ছে। নেটিজেনরা অভিযোগ করেছেন, জনসমক্ষে হাসির ছলে তিনি আয়েশাকে উপহাস করেছেন, যা অত্যন্ত নিম্নরুচির পরিচয়। এই ঘটনার পর সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে।

কপিল শর্মার টিমের আগমন ও ভারতীর বেফাঁস মন্তব্য সম্প্রতি ভারতীর শো ‘লাফটার শেফস’ (সিজন ৩)-এর মঞ্চে এসেছিলেন কপিল শর্মা এবং তার আসন্ন সিনেমা ‘কিস কিসকো পেয়ার করু ২’-এর পুরো টিম। সিনেমার চার নায়িকা— ওয়ারিনা হুসেন, আয়েশা খান, ত্রিধা চৌধুরী এবং পারুল গুলাটি— নেচে নেচে মঞ্চে প্রবেশ করেন। তারা ভারতীর সামনে আসতেই ভারতী হঠাৎ বলে বসেন, 'সব নায়িকারা যখন আসছিল, আমার মনে হচ্ছিল যেন কৃষ্ণা (অভিষেক) ফিরে এসেছে। আয়েশাকে দেখে মনে হচ্ছে ও অভিষেকের মতোই লম্বা আর চওড়া।’ ভারতীর এই মন্তব্যে মঞ্চে উপস্থিত সকলেই থমকে যান।

আয়েশার অস্বস্তি ও সহকর্মীদের প্রতিবাদ ভারতী সিং-এর এমন মন্তব্যে অভিনেত্রী আয়েশা খান দৃশ্যত অস্বস্তিতে পড়ে যান। জনসমক্ষে নিজের শারীরিক গঠন নিয়ে এমন মন্তব্যে তিনি নিজের পেট ঢাকার চেষ্টা করেন। পরিস্থিতি সামাল দিতে শোয়ের অন্যতম তারকা কপিল শর্মা সরাসরি ভারতীকে প্রশ্ন করেন, ‘এটা কি প্রশংসা ছিল নাকি অন্য কিছু?’ কেবল কপিল নন, পাশে থাকা অভিনেত্রী পারুল গুলাটিও চুপ থাকেননি; তিনি সরাসরি ভারতীকে বলেন, ‘তোমার এভাবে কথা বলা একদম উচিত হয়নি।’

ভারতীর সাফাই ও নেটিজেনদের ক্ষোভ চারিদিকে সমালোচনা শুরু হওয়ায় ভারতী সিং প্রথমে বিষয়টি হালকা করতে হাসিমুখে সাফাই গাইতে গিয়ে বলেন, ‘আমি আসলে অন্তঃসত্ত্বা, তাই মুখ দিয়ে বের হয়ে গেছে।’ তবে ভারতীর এই অজুহাত মানতে নারাজ নেটিজেনরা। তাদের মতে, যিনি নিজে একসময় শরীর ও ওজন নিয়ে কটাক্ষের শিকার হয়েছেন এবং নিজের ক্যারিয়ার গড়েছেন, তার মুখে অন্য এক নারীর শরীর নিয়ে এমন উপহাস অত্যন্ত নিম্নরুচির পরিচয়। একজন নেটিজেন মন্তব্য করেছেন, ‘জাতীয় টেলিভিশনে বসে কাউকে এভাবে বডিশেম করা মোটেও হাস্যকর নয়।’ অন্য একজন লিখেছেন, ‘ভারতী শো-তে প্রায়ই নারীদের সাথে অভদ্র আচরণ করেন, যা এবার সীমা ছাড়িয়ে গেছে।’ নেটিজেনদের ক্ষোভের জেরে ভারতী বর্তমানে তীব্র সমালোচনার মুখে পড়েছেন।

‘কিস কিসকো পেয়ার করু ২’ প্রসঙ্গ উল্লেখ্য, কপিল শর্মার বিপরীতে ‘কিস কিসকো পেয়ার করু ২’ সিনেমায় অভিনয় করেছেন আয়েশা খান, ওয়ারিনা হুসেন, ত্রিধা চৌধুরী এবং পারুল গুলাটি। সিনেমার প্রচারের জন্যই তারা ‘লাফটার শেফস’ শোতে এসেছিলেন।

Tags: controversy bollywood news kapil sharma bharti singh ayesha khan comedy show laughter chefs body shaming indian tv