• দেশজুড়ে
  • হাতিয়ায় দুই পক্ষের সংঘর্ষে ৫ জন নিহত

হাতিয়ায় দুই পক্ষের সংঘর্ষে ৫ জন নিহত

দেশজুড়ে ১ মিনিট পড়া
হাতিয়ায় দুই পক্ষের সংঘর্ষে ৫ জন নিহত

নোয়াখালীর হাতিয়া উপজেলার জাগলার চরে দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে পাঁচ জন নিহত হয়েছেন।

এই ঘটনায় আহত হয়েছেন অনেকে। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, মঙ্গলবার সকাল থেকে দিনভর থেমে থেমে এই সংঘর্ষ ঘটে।

বর্তমানে ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর পর সংঘর্ষ থামলেও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মেঘনার বুকে জেগে ওঠা নতুন চর দখলকে কেন্দ্র করে কয়েক দিন ধরেই সুখচর ইউনিয়নের জাগলার চরে স্থানীয় মনির মেম্বার গ্রুপ এবং শান্ত গ্রুপের মধ্যে সংঘর্ষ চলে আসছিল। একই ঘটনাকে কেন্দ্র করে আজ সকাল থেকেও দুই পক্ষের মধ্যে থেমে থেমে সংঘর্ষ হয়।

এতে বহু হতাহতের ঘটনা ঘটে। এখন পর্যন্ত পুলিশ পাঁচ জনের মরদেহ উদ্ধার করেছে।

হাতিয়া থানার ওসি বলেন, ‘ঘটনাস্থলে বর্তমানে পুলিশ রয়েছে। এখন পর্যন্ত পাঁচটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।’

Tags: নিহত সংঘর্ষ হাতিয়া পক্ষ