• খেলা
  • ২০২৬ ব্যালন ডি’অর পাওয়ার র‍্যাংকিং প্রকাশ: মেসি সেরা দশে, বাদ রোনালদো, শীর্ষে হ্যারি কেইন

২০২৬ ব্যালন ডি’অর পাওয়ার র‍্যাংকিং প্রকাশ: মেসি সেরা দশে, বাদ রোনালদো, শীর্ষে হ্যারি কেইন

আন্তর্জাতিক ক্রীড়া সংবাদমাধ্যম গোলডটকমের প্রকাশিত ২০২৬ ব্যালন ডি’অর পাওয়ার র‍্যাংকিংয়ে সেরা দশের শীর্ষে বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার হ্যারি কেইন।

খেলা ১ মিনিট পড়া
২০২৬ ব্যালন ডি’অর পাওয়ার র‍্যাংকিং প্রকাশ: মেসি সেরা দশে, বাদ রোনালদো, শীর্ষে হ্যারি কেইন

লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রায় দুই দশকের ব্যালন ডি’অর আধিপত্যের সমাপ্তি ঘটেছে। ২০২৬ সালের ‘গোল্ডেন বল’ জেতার দৌড় এবার আরও উন্মুক্ত ও অনিশ্চিত বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা। আন্তর্জাতিক ক্রীড়া সংবাদমাধ্যম গোলডটকম ক্লাব ও জাতীয় দলের পারফরম্যান্স বিশ্লেষণ করে এই বছরের যে ‘পাওয়ার র‍্যাংকিং’ প্রকাশ করেছে, তাতে জায়গা পেয়েছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসি। তবে এই তালিকায় নেই ক্রিশ্চিয়ানো রোনালদোর নাম।

ঐতিহাসিক দ্বৈরথের সমাপ্তি ও নতুন উন্মুক্ত লড়াই

লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর দীর্ঘদিনের ঐতিহাসিক দ্বৈরথ এখন কার্যত অধ্যায়ের সমাপ্তিতে। প্রায় দুই দশক ধরে ব্যালন ডি’অর মানেই ছিল এই দুই মহাতারকার একচ্ছত্র আধিপত্য। তবে ২০২৬ সালের ব্যালন ডি’অর দৌড় শুরু হতেই সেই পরিচিত চিত্র বদলাতে শুরু করেছে। ফুটবল বিশ্লেষকরা মনে করছেন, এবারের গোল্ডেন বলের লড়াই আগের যেকোনো সময়ের তুলনায় বেশি উন্মুক্ত, অনিশ্চিত ও বহুমুখী।

২০২৫ সালে পিএসজিকে প্রথমবারের মতো ইউরোপিয়ান কাপ (ইউরোপীয়ান চ্যাম্পিয়ন্স লীগ) জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে ব্যালন ডি’অর জিতে আলোচনার কেন্দ্রে উঠে এসেছিলেন উসমান ডেম্বেলে। তবে নতুন মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে স্পষ্ট হয়ে উঠেছে—২০২৬ সালের দৌড়ে ডেম্বেলে আর এককভাবে এগিয়ে নেই। তিনি এখন একাধিক তারকা ফুটবলারের তীব্র প্রতিযোগিতার মুখে পড়েছেন।

র‍্যাংকিংয়ে কেইন শীর্ষে, চমক লুইস দিয়াজ

আন্তর্জাতিক ক্রীড়া সংবাদমাধ্যম গোলডটকম ক্লাব ও জাতীয় দলের পারফরম্যান্স বিশ্লেষণ করে ২০২৬ ব্যালন ডি’অর পাওয়ার র‍্যাংকিং প্রকাশ করেছে। গোল ও সামগ্রিক পারফরম্যান্সের বিচারে এই র‍্যাংকিংয়ের শীর্ষে রয়েছেন বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। চলতি মৌসুমে তিনি ইতোমধ্যে ৩৫ গোল করেছেন এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও তিনটি গোল। পাশাপাশি মৌসুমের শুরুতেই বায়ার্নের হয়ে সুপারকাপ জিতে তার অবস্থান আরও শক্ত করেছেন।

সেরা দশের তালিকায় সবচেয়ে বড় চমক হিসেবে জায়গা করে নিয়েছেন লিভারপুলের কলম্বিয়ান ফরোয়ার্ড লুইস দিয়াজ। অন্যদিকে, সর্বাধিক আটবার ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসি এই তালিকায় নবম স্থানে থাকলেও, তাঁর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী রোনালদোর নাম সেরা দশে নেই।

২০২৬ ব্যালন ডি’অর পাওয়ার র‍্যাংকিংয়ের সেরা দশ:

১. হ্যারি কেইন (Bayern Munich) ২. আর্লিং হালান্ড (Erling Haaland) ৩. কিলিয়ান এমবাপ্পে (Kylian Mbappé) ৪. লামিন ইয়ামাল (Lamine Yamal) ৫. ডেক্লান রাইস (Declan Rice) ৬. ভিতিনহা (Vitinha) ৭. মাইকেল ওলিস (Michael Olise) ৮. লুইস দিয়াজ (Luis Díaz) ৯. লিওনেল মেসি (Lionel Messi) ১০. আশরাফ হাকিমি (Achraf Hakimi)

Tags: sports football lionel messi kylian mbappe erling haaland ballon d'or harry kane power ranking