মাত্র এক মিনিটের বিতর্ক গণঅধিকার পরিষদের প্রার্থী আনিসুর রহমান মুন্না দাবি করেন, যান্ত্রিক ত্রুটির কারণে জেলা প্রশাসক কার্যালয়ে পৌঁছাতে কিছুটা দেরি হয়। তিনি বিকেল ৪টা ৪৬ মিনিটে কার্যালয়ে উপস্থিত হন, যা মনোনয়নপত্র দাখিলের শেষ সময়ের কাছাকাছি। কিন্তু গেটেই তাঁকে আটকে দেওয়া হয় এবং গেটে থাকা ব্যক্তি প্রশ্ন করেন, 'এক মিনিট কেন দেরি হলো'। ভেতরে প্রবেশ করতে দেওয়ার অনুরোধ করলেও তাঁকে ঢুকতে দেওয়া হয়নি।
জেলা প্রশাসককে ফোন, মেলেনি সাড়া গেটে আটকে থাকার সময় একজন এডিসি (অতিরিক্ত জেলা প্রশাসক) এসে জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে জানাবেন বলে চলে যান। দীর্ঘ সময় তিনি ফিরে না আসায়, আনিসুর রহমান মুন্না নিজেই জেলা প্রশাসক মো. আবু সাঈদকে ফোন করেন। কিন্তু জেলা প্রশাসক তাঁর কোনো কথা না শুনেই সরাসরি জানিয়ে দেন, 'সময় শেষ আপনার মনোনয়নপত্র জমা নেওয়া যাবে না'।
বিভাগীয় কমিশনারের বাসভবনে অবস্থান মনোনয়নপত্র জমা না নিতে পারার বিষয়টি তিনি বিভাগীয় কমিশনারকে জানালে, কমিশনার তাঁকে একটি লিখিত অভিযোগ দিতে বলেন। সেই পরামর্শ অনুযায়ী, সোমবার রাতে আনিসুর রহমান মুন্না বরিশাল নগরীর রাজা বাহাদুর সড়কে বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমানের বাসভবনের সামনে অবস্থান নেন।
লিখিত আবেদন প্রায় আধা ঘণ্টা পর বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমান নিজেই আনিসুর রহমানকে তাঁর বাসভবনের ভেতরে ডেকে নেন। সেখানে মনোনয়নপত্র জমা নেওয়ার অনুরোধ জানিয়ে একটি লিখিত আবেদন করা হয়।
জেলা প্রশাসকের অস্বীকার প্রার্থীর এই অভিযোগ প্রসঙ্গে পিরোজপুরের জেলা প্রশাসক মো. আবু সাঈদ বলেন, 'এই বিষয়ে আমার মন্তব্য নেই। তবে এটুকুই বলব তিনি যে অভিযোগ করেছেন সেটা সঠিক নয়। তাছাড়া তিনি কতটা দেরি করে এসেছেন সেটা তিনিই ভালো বলতে পারবেন'।