হাদি হত্যা মামলার তদন্তে সরকারের বিশেষ উদ্যোগ
সরকার শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডকে গুরুত্বের সঙ্গে দেখছে। এ মামলার দ্রুত তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, গত ১২ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনী প্রচারণাকালে ইনকিলাব মঞ্চের নেতা ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান বিন হাদি আততায়ীর গুলিতে মারাত্মকভাবে আহত হন। এরপর গত ১৮ ডিসেম্বর তিনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ঢাকা মহানগরীর পল্টন থানায় একটি মামলা (মামলা নং-১৯) রুজু করা হয় গত ১২ ডিসেম্বর। বর্তমানে ঢাকা মেট্টোপলিটন পুলিশ (ডিএমপি)-এর অধীনে মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
বিশেষ প্রসিকিউটর এডভাইজরের দায়িত্ব ও ক্ষমতা
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে অ্যাডভোকেট এহসানুল হক সমাজীর দায়িত্ব ও ক্ষমতা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। তাঁকে এই হত্যার পরিপ্রেক্ষিতে পল্টন থানায় রুজুকৃত মামলার তদন্তকালে তদন্ত কর্মকর্তা ও সংশ্লিষ্টদের এবং পরবর্তীতে বিজ্ঞ আদালতে বিচার চলাকালীন প্রসিকিউশন টিমকে প্রয়োজনীয় আইনি পরামর্শ প্রদানের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।
তাঁর এই নিয়োগ রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলের সমমর্যাদার সমান। এর ফলস্বরূপ, তিনি অ্যাটর্নি জেনারেলের সমান সুযোগ-সুবিধা ভোগ করবেন। সরকারের এই পদক্ষেপ মামলার তদন্ত ও বিচারিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী ও দ্রুত করবে বলে আশা করা হচ্ছে।