• দেশজুড়ে
  • লস অ্যাঞ্জেলসে খালেদা জিয়ার গায়েবানা জানাজা, সর্বস্তরের প্রবাসীদের অংশগ্রহণ

লস অ্যাঞ্জেলসে খালেদা জিয়ার গায়েবানা জানাজা, সর্বস্তরের প্রবাসীদের অংশগ্রহণ

দেশজুড়ে ১ মিনিট পড়া
লস অ্যাঞ্জেলসে খালেদা জিয়ার গায়েবানা জানাজা, সর্বস্তরের প্রবাসীদের অংশগ্রহণ

ক্যালিফোর্নিয়া বিএনপির তত্ত্বাবধানে অনুষ্ঠিত শোকাবহ আয়োজনে কনসাল জেনারেলও উপস্থিত ছিলেন

আমেরিকার ক্যালিফোর্নিয়া বিএনপির সার্বিক তত্ত্বাবধানে লস অ্যাঞ্জেলেসে প্রবাসী বাংলাদেশিদের সর্বস্তরের অংশগ্রহণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা ও তার আত্মার মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দলমত নির্বিশেষে অংশগ্রহণ বুধবার (৩১ ডিসেম্বর) রাতে আয়োজিত এই শোকাবহ ধর্মীয় অনুষ্ঠানে দল-মত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু এবং সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমান তাদের বক্তব্যে দেশনেত্রীর আত্মার মাগফিরাত কামনা করে প্রবাসীদের কাছে দোয়া চান।

উপস্থিত ছিলেন কনস্যুলেট প্রতিনিধিদল অনুষ্ঠানে লস অ্যাঞ্জেলেসে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল কাজী জাবেদ ইকবাল ও তার প্রতিনিধিদল উপস্থিত ছিলেন। গায়েবানা জানাজা এবং দোয়া মাহফিলের সার্বিক আয়োজন করে ক্যালিফোর্নিয়া বিএনপি।

নেতাকর্মীদের বক্তব্য জানাজা পরিচালনা করেন ক্যালিফোর্নিয়া বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক আব্দুল হাকিম, আর দোয়া পরিচালনা করেন মাহমুদ হোসাইন। বক্তারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস দান করার আরজি জানান। তারা উল্লেখ করেন, রাজনীতির আকাশে দৃঢ়তা ও নেতৃত্বের প্রতীক বেগম খালেদা জিয়া ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবেন।

Tags: bnp bangladesh politics election nomination sirajganj-3 khandakar selim jahangir