দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দেশব্যাপী বিভিন্ন প্রতিযোগিতা ও বছরব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণের অনুমতি চেয়ে একটি জরুরি নির্দেশনা জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর।
বিজ্ঞপ্তির মূল বার্তা মঙ্গলবার (৬ জানুয়ারি) প্রকাশিত বিজ্ঞপ্তিতে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর জানিয়েছে, ট্যালেন্ট স্পোর্টস লিমিটেড নামক একটি প্রতিষ্ঠান শিক্ষার্থীদের জন্য দেশব্যাপী চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, বিতর্ক ও গজল প্রতিযোগিতা-২০২৬ আয়োজনে আগ্রহী। এছাড়াও দেশের সব জেলা স্টেডিয়ামে বছরব্যাপী ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন এবং কারাতে প্রশিক্ষণের ব্যবস্থা করতে চেয়েছে তারা।
অধিদপ্তর এই প্রতিযোগিতাসমূহে শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য অনুমোদন দিয়েছে। বিজ্ঞপ্তিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, এই প্রতিযোগিতা বা প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণের জন্য কোনো ধরনের রেজিস্ট্রেশন ফি বা অর্থের প্রয়োজন নেই।
রেজিস্ট্রেশনের সময় ও পদ্ধতি প্রতিযোগিতা ও প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীদের ১ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারির মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে।
প্রতিটি ইভেন্টের জন্য আলাদা আলাদা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া হয়েছে।
- চিত্রাঙ্কন: https://art.infostudents.com
- কবিতা আবৃত্তি: https://poem.infostudents.com
- একক বিতর্ক: https://debate.infostudents.com
- গজল: https://gazal.infostudents.com
- ক্রিকেট: https://cricket.infostudents.com
- ফুটবল: https://football.infostudents.com
- ব্যাডমিন্টন: https://badminton.infostudents.com
- কারাতে: https://karate.infostudents.com
শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি অনুরোধ বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট কর্মকর্তা এবং প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে, যেন তারা আগ্রহী প্রতিভাবান ছাত্র-ছাত্রীদের এই প্রতিযোগিতাসমূহ এবং প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণের বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করেন।