• দেশজুড়ে
  • ত ০২ মার্চ, ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে  প্রথম আলো, যুগান্তর, আজকের পত্রিকা এবং পদ্মা টাইমস পত্রিকায় প্রকাশিত ‘উপাচার্যের বিরুদ্ধে প্রকল্পের ৯ শতাংশ ঘুষ চাওয়ার অভিযোগ’ শীর্ষক মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের প্রতিবাদ।

ত ০২ মার্চ, ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে  প্রথম আলো, যুগান্তর, আজকের পত্রিকা এবং পদ্মা টাইমস পত্রিকায় প্রকাশিত ‘উপাচার্যের বিরুদ্ধে প্রকল্পের ৯ শতাংশ ঘুষ চাওয়ার অভিযোগ’ শীর্ষক মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের প্রতিবাদ।

দেশজুড়ে ১ মিনিট পড়া

মোঃ আবুল বাশার, রাজশাহী প্রতিনিধি।

গত ০১ মার্চ, ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে  প্রথম আলো, যুগান্তর, আজকের পত্রিকা এবং পদ্মা টাইমস পত্রিকায় ‘উপাচার্যের বিরুদ্ধে প্রকল্পের ৯ শতাংশ ঘুষ চাওয়ার অভিযোগ’ শিরোনামে প্রকাশিত সংবাদটি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে। প্রতিবেদনটি সম্পূর্ণ একপাক্ষিক, ভিত্তিহীন এবং অসৎ উদ্দেশ্য হাসিলের লক্ষ্যে করা জেনিথ কর্পোরেশন এবং তাবাসসুম এন্টারপ্রাইজ এর অভিযোগের প্রেক্ষিতে সত্যতা যাচায় না করেই সাজানো হয়েছে।

সংবাদমাধ্যমে প্রচারিত এসকল মিথ্যা অভিযোগকারি প্রতিষ্ঠান জেনিথ কর্পোরেশন এবং তাবাসসুম এন্টারপ্রাইজ অদ্যবধি বিশ্ববিদ্যালয় কিংবা প্রকল্পের কোনো দরপত্রে অংশগ্রহণ করেনি। যেহেতু তারা বিশ্ববিদ্যালয় কিংবা প্রকল্পের কোনো দরপত্রে অংশগ্রহণই করেনি সেক্ষেত্রে তাদের নিকট ঘুষ চাওয়ার অভিযোগটি যে মিথ্যা তা সুস্পষ্ট। তারা শুধুমাত্র তাদের দাপ্তরিক প্যাড ব্যবহার করে নিজেদের অসৎ উদ্দ্যেশ্য হাসিলের জন্য এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম নষ্ট করার জন্য এসকল মিথ্যাচার করে যাচ্ছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছে।

প্রকৃত তথ্য ও কর্তৃপক্ষের অবস্থান নিম্নরূপ: টেন্ডার প্রক্রিয়ায় অবৈধ হস্তক্ষেপের চেষ্টা: ‘জেনিথ করপোরেশন’-এর মালিক আতাউর রহমান টিপু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অনৈতিকভাবে দীর্ঘদিন যাবৎ চাপ প্রয়োগ করে আসছিলেন। তিনি বলেন টেন্ডার ডাটা শিট (TDS) তার দেওয়া শর্ত অনুযায়ী সাজাতে হবে, যা পিপিআর (PPR) বহির্ভূত। তিনি Specific Experience  কমানো�