• দেশজুড়ে
  • নরসিংদীতে ৩দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন

নরসিংদীতে ৩দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন

দেশজুড়ে ১ মিনিট পড়া
নরসিংদীতে ৩দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন

নরসিংদী প্রতিনিধি :

নরসিংদীতে তিন দিনব্যাপী ৪৭ তম জাতীয় বিজ্ঞান মেলা ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ এবং ১০ম গণিত অলিম্পিয়ার্ড এর উদ্বোধন করা হয়েছে| গতকাল বৃহস্পতিবার নরসিংদী জেলা প্রশাসক চত্বর প্রাঙ্গনে এ মেলার উদ্বোধন করেন নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া| এসময় জেলা প্রশাসক বলেন, মেলাকে কেন্দ্র করে নয় কোমলমতি শিক্ষার্থীদের মননশীলতা,সৃজনশীলতা ও বিজ্ঞান মনস্ক হিসেবে গড়ে তুলতে বিজ্ঞান চর্চা করতে হবে সারা বছরব্যাপী| কারণ উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি বাস্তবায়নে শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চার কোনো বিকল্প নেই| এব্যাপারে তিনি সকলকে সহযোগিতা করার আহবান জানান|

অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা, শিক্ষা ও আইসিটি) মুঃ রাসেদুুজ্জামান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার এ এস এম আব্দুল খালেক| বিজ্ঞান মেলায় জেলার ৩৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন উদ্ভাবনী প্রজেক্ট নিয়ে মেলায় অংশগ্রহণ করে|