গাছ লাগাই জীবন ও পরিবেশ বাচাই, এই প্রতিপাদ্য কে সামনে রেখে আজ থেকে দক্ষিণ সুরমা উপজেলার বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা এতিমখানায়,ও হাসপাতাল প্রাংগনে মাসব্যাপী গাছ লাগানো কর্মসূচি শুরু হয়েছে।
এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বৃক্ষপ্রমিক অধ্যাপক আবদুল্লাহ আবুল কালাম।
এ উপলক্ষে এক আলোচনা সভায় আবদুল কাইউম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন আলম হোসেন, দেলোয়ার হোসেন, মিজান আহমদ, তারিকুল ইসলাম, ফয়সাল হামিদ ও জয়নাল আবেদিন।
সুরভি সমাজ কল্যান সংস্হার আয়োজনে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তার দুপাশে দশ হাজার গাছ লাগানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এসবের মধ্যে ফলজ,বনজ ও ঔষধি গাছের চারা রয়েছে