• বিনোদন
  • জলদস্যু রাণী 'ব্লাডি মেরি' রূপে প্রিয়াঙ্কা চোপড়া: 'দ্য ব্লাফ' সিনেমার প্রথম লুকে ঝড়

জলদস্যু রাণী 'ব্লাডি মেরি' রূপে প্রিয়াঙ্কা চোপড়া: 'দ্য ব্লাফ' সিনেমার প্রথম লুকে ঝড়

অ্যামাজন প্রাইম ভিডিওর নতুন অ্যাকশন-অ্যাডভেঞ্চার ঘরানার সিনেমা 'দ্য ব্লাফ'-এ কঠোর জলদস্যু রূপে দেখা যাবে বলিউড ডিভা প্রিয়াঙ্কাকে।

বিনোদন ১ মিনিট পড়া
জলদস্যু রাণী 'ব্লাডি মেরি' রূপে প্রিয়াঙ্কা চোপড়া: 'দ্য ব্লাফ' সিনেমার প্রথম লুকে ঝড়

মিষ্টি হাসি ও গ্ল্যামারের পরিচিতি ছাপিয়ে নতুন বছরে একেবারেই ভিন্ন রূপে হাজির হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। অ্যামাজন প্রাইম ভিডিওর আসন্ন অ্যাকশন-অ্যাডভেঞ্চার সিনেমা 'দ্য ব্লাফ'-এ তিনি ধরা দিচ্ছেন ভয়ংকর জলদস্যু রাণী 'ব্লাডি মেরি'র চরিত্রে। রক্তচক্ষু, কঠোর মন এবং রহস্যে মোড়া এই চরিত্রে অতীতের নিষ্ঠুরতা ভুলে নির্জন দ্বীপে শান্তির খোঁজে থাকা প্রিয়াঙ্কার ভাগ্য তাকে আবারও টেনে আনবে রক্তাক্ত সংঘর্ষের পথে।

জলদস্যু রাণী ব্লাডি মেরি

অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া তাঁর আসন্ন সিনেমা 'দ্য ব্লাফ' (The Bluff)-এর প্রথম লুক প্রকাশ্যে এনেছেন। ছবিতে তাঁকে দেখে বোঝা যাচ্ছে, তিনি এক ভয়ঙ্কর জলদস্যু রাণী 'ব্লাডি মেরি'র ভূমিকায় অভিনয় করছেন। প্রিয়াঙ্কা তাঁর নিজস্ব ইনস্টাগ্রাম হ্যান্ডেলে প্রথম লুকের ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, 'মা, রক্ষাকর্তা, জলদস্যু'। এই সিনেমাটি চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি থেকে প্রাইম ভিডিওতে মুক্তি পেতে চলেছে।

পোস্টার ও অ্যাকশন দৃশ্য

প্রকাশিত 'দ্য ব্লাফ'-এর প্রথম দৃশ্যের ছবিতে দেখা যায়, ব্লাডি মেরি চরিত্রে প্রিয়াঙ্কা সমুদ্রতীরের দুর্গম পটভূমিতে আকাশে দাঁড়িয়ে হলিউড অভিনেতা কার্ল আরবানের (Karl Urban) ওপর ঝাঁপিয়ে পড়ছেন। হাতে উঁচু করা অস্ত্র এবং মুখে তীব্র ক্ষোভের প্রকাশ। কার্ল আরবানকে লম্বা কালো কোট পরিহিত অবস্থায় তাঁর তরবারি দিয়ে প্রিয়াঙ্কার আঘাত প্রতিহত করার জন্য প্রস্তুত দেখা যায়। আরেকটি দৃশ্যে প্রিয়াঙ্কাকে রক্ত ও ময়লায় ভিজে, হাতে অস্ত্র শক্তভাবে ধরে শত্রুকে আক্রমণ করতে প্রস্তুত দেখা যায়। এই অ্যাকশন অ্যাডভেঞ্চার ঘরানার সিনেমাটি দর্শকদের মধ্যে বেশ উত্তেজনা সৃষ্টি করেছে।

অভিনয় ও মুক্তির তারিখ

ফ্রাঙ্ক ই. ফ্লাওয়ারের (Frank E. Flowers) পরিচালনায় নির্মিত এই সিনেমায় প্রিয়াঙ্কা চোপড়ার পাশাপাশি আরও অভিনয় করেছেন টেমুয়েরা মরিসন (Temuera Morrison), গ্যারি বিডল (Gary Beadle), কার্ল আরবানসহ আরও অনেকে। সিনেমাটি অ্যাকশন-অ্যাডভেঞ্চার ঘরানার হওয়ায় এর গ্রাফিক্স এবং চিত্রনাট্য বেশ নজর কাড়বে বলে মনে করছেন দর্শকরা। পুরনো প্রেম, পুরোনো শত্রু এবং প্রতিশোধের আগুনে জ্বলে ওঠার গল্প নিয়ে এই সিনেমাটি চলতি বছর ২৫ ফেব্রুয়ারি থেকে প্রাইম ভিডিওতে দেখা যাবে।

Tags: bollywood hollywood priyanka chopra the bluff amazon prime video bloody mary karl urban