• বিনোদন
  • ‘মির্জাপুর দ্য মুভি’ দিয়ে ফিরছেন মুন্না ত্রিপাঠি, বড় পর্দায় নতুন চমক

‘মির্জাপুর দ্য মুভি’ দিয়ে ফিরছেন মুন্না ত্রিপাঠি, বড় পর্দায় নতুন চমক

ওয়েব সিরিজ ‘মির্জাপুর’-এর মুন্না ত্রিপাঠি চরিত্রে নতুন চমক দিতে চান অভিনেতা দিব্যেন্দু শর্মা। সাক্ষাৎকারে জানালেন তাঁর প্রত্যাবর্তনের অনুভূতি ও চ্যালেঞ্জ।

বিনোদন ১ মিনিট পড়া
‘মির্জাপুর দ্য মুভি’ দিয়ে ফিরছেন মুন্না ত্রিপাঠি, বড় পর্দায় নতুন চমক

জনপ্রিয় থ্রিলার সিরিজ ‘মির্জাপুর’-এর মুন্না ত্রিপাঠি চরিত্রটি দর্শকের কাছে অত্যন্ত প্রিয় হলেও সিরিজের শেষভাগে তার মৃত্যু মেনে নিতে পারেননি অনেকেই। দর্শকদের সেই আকাঙ্ক্ষাকে সম্মান জানিয়ে এবার ‘মির্জাপুর দ্য মুভি’ দিয়ে বড় পর্দায় ‘পুনর্জন্ম’ নিতে চলেছেন এই চরিত্রটি। অভিনেতা দিব্যেন্দু শর্মার মাধ্যমেই ফিরছেন মুন্না ভাই।

'দ্বিতীয় জীবন' ফিরে পাওয়ার অনুভূতি ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, অভিনেতা দিব্যেন্দু শর্মা 'মির্জাপুর দ্য মুভি'র মাধ্যমে দর্শকদের মাঝে আবার ফিরছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অনুভূতি প্রকাশ করে দিব্যেন্দু বলেন, “দারুণ লাগছে। মনে হচ্ছে যেন দ্বিতীয় জীবন ফিরে পেয়েছি। একই মানুষ, একই চরিত্র আর সেই চেনা দুনিয়া। এবার সব বড় পর্দায় দেখা যাবে। দর্শকরা দেখবেন আসলে কিছুই বদলায়নি, বরং আগের চেয়ে এনার্জি বা তেজ আরও বেড়ে গেছে।”

দর্শকের উন্মাদনা ও অভিনেতার সতর্কতা ‘মির্জাপুর’ চরিত্রটি নিয়ে দর্শকদের যে আকাশছোঁয়া উন্মাদনা, তা নিয়ে কিছুটা চিন্তিত অভিনেতা দিব্যেন্দু। তিনি বলেন, “আমি কিছুটা ভীত। কারণ এই চরিত্রটি নিয়ে মানুষের অন্যরকম আবেগ কাজ করে। আমি নিজেকে একই ছকে বেঁধে ফেলতে চাই না। তাই মুন্না চরিত্রে নতুন কী চমক দেওয়া যায়, তা নিয়েই এখন ভাবছি।”

চরিত্র নির্বাচনে অভিনেতার খুঁতখুঁতে স্বভাব নিজের কাজের প্রক্রিয়া নিয়ে দিব্যেন্দু আরও জানান, “সেই ভয় থেকেই আমি বেছে বেছে কাজ করি। নিজেকে রিপিট করতে ভালো লাগে না। আমি চরিত্রের প্রতি খুব খুঁতখুঁতে। এখন এমন সব চরিত্রের প্রস্তাব পাচ্ছি যে না বলা কঠিন। এখন আর শুধু ফিল্মকে না বলা নয়, টাকা আর ইগো—এই দুটোকেও না বলছি না।”

‘মির্জাপুর’ সিরিজের কলাকুশলী গুরমিত সিং, করণ আংশুমান, মিহির দেশাই ও আনন্দ আইয়ার-এর পরিচালনায় নির্মিত এই সিরিজে দিব্যেন্দু শর্মার পাশাপাশি অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠি, শ্বেতা ত্রিপাঠি, আলি ফজলসহ আরও অনেক জনপ্রিয় তারকা।

Tags: bollywood entertainment news web series mirzapur munna tripathi mirzapur the movie divyendu sharma