• আন্তর্জাতিক
  • যেকোনো মূল্যে গ্রিনল্যান্ড দখলে নেব: ট্রাম্প

যেকোনো মূল্যে গ্রিনল্যান্ড দখলে নেব: ট্রাম্প

আন্তর্জাতিক ১ মিনিট পড়া
যেকোনো মূল্যে গ্রিনল্যান্ড দখলে নেব: ট্রাম্প

যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড চায় এবং কোনো না কোনোভাবে দ্বীপটির নিয়ন্ত্রণ নেবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তেল শিল্পের শীর্ষ নির্বাহীদের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন তিনি। শনিবার (১০ জানুয়ারি) রুশ সংবাদসংস্থা তাস তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে

খবরে বলা হয়, তেল শিল্পের শীর্ষ নির্বাহীদের সঙ্গে এক বৈঠকে ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়, গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ করতে কত খরচ হতে পারে। জবাবে তিনি বলেন, ‘আমি এখন গ্রিনল্যান্ডের জন্য টাকা নিয়ে কথা বলছি না।

হয়তো পরে সে প্রসঙ্গ আসতে পারে। কিন্তু এখন আমরা গ্রিনল্যান্ড নিয়ে কিছু করতে যাচ্ছি — তারা এটা পছন্দ করুক বা না করুক। কারণ আমরা না করলে রাশিয়া বা চীন সেখানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে, আর আমরা চাই না রাশিয়া বা চীন আমাদের প্রতিবেশী হোক। ’ তিনি আরও বলেন, ‘আমি বিষয়টি সহজ উপায়ে মিটমাট করতে চাই।

Tags: ট্রাম্প গ্রিনল্যান্ড যেকোনো মূল্যে দখলে নেব