বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানকে স্মরণ করে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া বলেছেন, দেশনেত্রী বেগম জিয়া তার আদর্শের মাধ্যমে নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণার উৎসব হয়ে থাকবেন।
গণতন্ত্রের বহ্নিশিখা খালেদা জিয়া সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত কোরআন খতম ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে কবীর আহমেদ ভূঁইয়া এই মন্তব্য করেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতিতে গণতন্ত্রের বহ্নিশিখা এবং গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। দমন-পীড়নের মধ্যেও তিনি সাহস ও আশার প্রতীক হিসেবে টিকে ছিলেন।
আদর্শই চলার পথের পাথেয় কবীর আহমেদ ভূঁইয়া আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা ও সার্বভৌমত্ব রক্ষায় নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তাঁর দেশপ্রেম, গণতান্ত্রিক রাজনীতি ও জাতীয়তাবাদী আদর্শই বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের চলার পথের একমাত্র অনুপ্রেরণা। তিনি এই শোককে শক্তিতে রূপান্তরিত করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
নেতাকর্মীদের শোক উক্ত দোয়া মাহফিল ও আলোচনা সভায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক ও সংগ্রামী জীবন নিয়ে স্মৃতিচারণ করেন। তারা বেগম জিয়ার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। উল্লেখ্য, কবীর আহমেদ ভূঁইয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নির্বাহী কমিটিরও একজন সদস্য।