• বিনোদন
  • বিচ্ছেদের পরই নতুন সম্পর্কে মাহি? আবেগঘন পোস্ট ঘিরে বিতর্ক নেটপাড়ায়

বিচ্ছেদের পরই নতুন সম্পর্কে মাহি? আবেগঘন পোস্ট ঘিরে বিতর্ক নেটপাড়ায়

জয় ভানুশালীর সঙ্গে সম্পর্ক ভাঙনের রেশ কাটতে না কাটতেই প্রযোজক নাদিম নাদজেরের সঙ্গে আবেগঘন ছবি পোস্ট করে বিতর্কে ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী মাহি বিজ।

বিনোদন ১ মিনিট পড়া
বিচ্ছেদের পরই নতুন সম্পর্কে মাহি? আবেগঘন পোস্ট ঘিরে বিতর্ক নেটপাড়ায়

ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় তারকা জুটি জয় ভানুশালী ও মাহি বিজের হঠাৎ বিচ্ছেদের খবরে স্তম্ভিত হয়ে গিয়েছিল তাদের ভক্তরা। সেই ঘোষণা দেওয়ার রেশ কাটতে না কাটতেই ফের নতুন করে আলোচনায় উঠে এসেছেন মাহি। সালমান খানের ঘনিষ্ঠ বন্ধু তথা প্রযোজক নাদিম নাদজেরের সঙ্গে অভিনেত্রীর একটি আবেগঘন পোস্ট ঘিরে এখন নেটপাড়ায় তুমুল জল্পনা ও বিতর্ক চলছে।

ভারতীয় টেলিভিশনের পর্দায় একসময় জয় ভানুশালী ও মাহি বিজের প্রেম এবং সংসার ছিল বহু দর্শকের কাছে আদর্শের প্রতিচ্ছবি। নতুন বছরের শুরুতে আচমকা যৌথ বিবৃতিতে তাদের বিচ্ছেদের খবর বহু ভক্তের স্বপ্ন ভেঙে দেয়। সেই ঘোষণার কয়েক দিনের মধ্যেই নতুন করে আলোচনায় এসেছেন মাহি।

ঘনিষ্ঠ প্রযোজকের সঙ্গে আবেগঘন বার্তা ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি প্রযোজক নাদিম নাদজেরের সঙ্গে নিজের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন মাহি। নাদিম বলিউড সুপারস্টার সালমান খানের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত। এই ছবির ক্যাপশন ঘিরেই নতুন সম্পর্কের সন্দেহ দানা বাঁধছে। মাহি বিজ নাদিমকে উদ্দেশ করে লিখেছেন, "তুমি শুধু আমার প্রিয় বন্ধুই নও, তুমি আমার স্বস্তি, আমার শক্তি এবং আমার পরিবার। তোমার কাছে আমি যেমন, ঠিক তেমনভাবেই থাকতে পারি। আমাদের আত্মা একে অপরের সঙ্গে জড়িয়ে আছে।"

নেটিজেনদের তীব্র সমালোচনা মাহির এমন গভীর ও আবেগঘন বার্তা প্রকাশের পর নেটিজেনদের একাংশ তাকে লক্ষ্য করে তীব্র কুমন্তব্য ছুড়ে দিচ্ছেন। বিশেষ করে সাবেক স্বামী জয়ের 'ভদ্র ও পারিবারিক' ভাবমূর্তির কারণে নিন্দুকেরা বিচ্ছেদের জন্য মাহিকেই দায়ী করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার নতুন সম্পর্ক নিয়ে চলছে তুমুল বিতর্ক।

বিচ্ছেদ নিয়ে তারকা দম্পতির পূর্বের বক্তব্য যদিও নতুন বছরের শুরুতে জয় ও মাহি যৌথভাবে জানিয়েছিলেন, তাদের বিচ্ছেদের নেপথ্যে কোনো 'ভিলেন' বা নেতিবাচকতা নেই। দুই তারকার পথ আলাদা হয়েছে সম্পূর্ণ ব্যক্তিগত ও পারস্পরিক সম্মতিতে। তবে বিচ্ছেদের অল্প সময়ের মধ্যেই মাহির এই ঘনিষ্ঠ পোস্ট নতুন করে পুরো পরিস্থিতিকে জটিল করে তুলেছে।

Tags: bollywood controversy television actress jay bhanushali mahhi vij nadeem nadjjer separation