• দেশজুড়ে
  • তালায় সড়ক দৃর্ঘটনায় প্রাণ হারাল এনজিও কর্মী রানা

তালায় সড়ক দৃর্ঘটনায় প্রাণ হারাল এনজিও কর্মী রানা

দেশজুড়ে ১ মিনিট পড়া
তালায় সড়ক দৃর্ঘটনায় প্রাণ হারাল এনজিও কর্মী রানা

‎শফিকুল ইসলাম, তালা, সাতক্ষীরা :

সাতক্ষীরার তালায় সড়ক দৃর্ঘটনায় প্রাণ হারাল এনজিও কর্মী নাজমুল হাসান রানা (৩৫)। ঘটনাটি ১৩ জানুয়ারি মঙ্গলবার সকালে ঢাকা গামী লিটন পরিবহনের মুখোমুখি মটরসাইকেল সংঘর্ষে উপজেলার ফায়ার সার্ভিস মোড়ে কালভার্ট সংলগ্ন এলাকায় এই দূর্ঘটনা ঘটেছে। সে উপজেলার হাজরাকাটী গ্রামের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ১নং ওয়ার্ড সভাপতি আব্দুর রাজ্জাক সরদারের ছেলে। রানা ছিলেন একজন এনজিও কর্মী ও যুব দলের সদস‍্য।

‎প্রত‍্যক্ষ দর্শীরা জানান, পাইকগাছা থেকে ছেড়ে আসা ঢাকা গামী লিটন পরিবহন তালা বাজারের অদুরে ফায়ার সার্ভিস মোড়ে পৌছালে অপর দিক থেকে আসা মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হলে মাথায় আঘাত পেয়ে প্রচুর রক্ত খরন হলে তাকে দ্রুত তালা হাসপাতালে নিলে কর্তব‍্যরত ডাক্তার তাকে মৃত‍্যু ঘোষনা করেন।

‎তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম মৃত‍্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবহনটি আটক রাখা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন‍্য মর্গে পাঠানো হবে।

Tags: তালায় সড়ক দৃর্ঘটনায় প্রাণ হারাল