• দেশজুড়ে
  • মেধাবী ছাত্র শান্তকে তারেক রহমান তুমি শুধু পরিবারের না, বাংলাদেশের গর্ব

মেধাবী ছাত্র শান্তকে তারেক রহমান তুমি শুধু পরিবারের না, বাংলাদেশের গর্ব

দেশজুড়ে ১ মিনিট পড়া
মেধাবী ছাত্র শান্তকে তারেক রহমান তুমি শুধু পরিবারের না, বাংলাদেশের গর্ব

কামরুল ইসলাম কামাল,নরসিংদী প্রতিনিধি :

মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় সারাদেশে প্রথম স্থান অর্জন কারী জাহাঙ্গীর আলম শান্তকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে জাতীয় মেধা তালিয়াকায় প্রথম স্থান অধিকারী জাহাঙ্গীর আলম শান্তকে অভিনন্দন জানিয়ে বইসহ বিভিন্ন উপহার সামগ্রী তার হাতে তুলে দেন তারেক রহমান। গত বুধবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে জাহাঙ্গীর আলম শান্ত এর হাতে ক্রেস্ট তুলে দেয়ার সময় তিনি বলেন, তুমি শুধু পরিবারের গর্ব না, তুমি বাংলাদেশের গর্ব। তোমার জন্য দোয়া রইলো। এসময় তিনি শান্তর বাবাকে এবং তার পরিবারের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। আগামীতে আরো ভাল রেজাল্ট করার জন্য শান্তকে তিনি উদ্ধুব্ধ করেন এবং বলেন, তুমি আমাকে আংকেল বলে ডাকবে এবং ফোন করে বলবে, “আংকেল আমি এমন রেজাল্ট করেছি”। এসময় জাহাঙ্গীর আলম শান্ত, তারেক রহমানকে নরসিংদীতে তার গ্রামের বাড়ীতে আসার আমন্ত্রণ জানালে তিনি নির্বাচনের পরে আসার আশ্বাস প্রদান করেন। শান্ত নরসিংদীর বেলাবো উপজেলার বারৈচা রেসিডেন্সিয়াল মডেল হাই স্কুল থেকে ২০২৩ সালে এসএসসি পাস করেন। পরে উচ্চ মাধ্যমিকের জন্য ঢাকায় এসে তেজগাঁওয়ের সরকারি বিজ্ঞান কলেজে ভর্তি হন। জাহাঙ্গীর আলম শান্ত উপজেলার নারায়ণপুর ইউনিয়নের খামারেরচর গ্রামের মুদি দোকানি মিজানুর রহমান ও গৃহিণী ফেরদৌসী বেগমের ছেলে। তিন ভাই-বোনদের মধ্যে জাহাঙ্গীর আলম বড়। অন্য দুই বোন স্থানীয় বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থী। শান্ত ভবিষ্যতে ভালো অনকোলজি (ক্যানসার বিশেষজ্ঞ) হয়ে দেশের মানুষের সেবা করতে চান।

Tags: মেধাবী ছাত্র শান্তকে তারেক রহমান