আল আমিন সাগর (৩৫) সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকার খলিলুর রহমানের ছেলে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, সীতাকুণ্ড থানায় হত্যা মামলার পলাতক আসামি মো. আল আমিন সাগর নগরের পাঁচলাইশ এলাকায় অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৭ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে নগরের পাঁচলাইশ থানাধীন শোলকবহর এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
সিডিএমএস যাচাই করে আল আমিন সাগরের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানা এবং সীতাকুণ্ড থানায় অস্ত্র, ডাকাতি, চুরি ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মোট ১৩টি মামলার তথ্য পাওয়া গেছে।
গ্রেপ্তারের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।