• জাতীয়
  • পবিত্র শবেবরাত ২০২৬ কবে? জানা যাবে আজ সন্ধ্যায়

পবিত্র শবেবরাত ২০২৬ কবে? জানা যাবে আজ সন্ধ্যায়

জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে আজ পবিত্র শবেবরাত পালনের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে।

জাতীয় ১ মিনিট পড়া
পবিত্র শবেবরাত ২০২৬ কবে? জানা যাবে আজ সন্ধ্যায়

পবিত্র শবেবরাতের সঠিক তারিখ নির্ধারণের জন্য আজ সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে। মাগরিবের নামাজের পর শাবান মাসের চাঁদ দেখা সাপেক্ষে শবেবরাত পালনের তারিখ জানা যাবে। ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে গতকাল রোববার (১৮ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা জাতীয় চাঁদ দেখা কমিটির সভাটি আজ সন্ধ্যা ৬টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত হবে। ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে এই সভা হবে। বাংলাদেশের আকাশে কোথাও শাবান মাসের চাঁদ দেখা গেলে তা নির্দিষ্ট ফোন নম্বর অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানোর জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। যোগাযোগের নম্বরগুলো হলো: ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭।

শবেবরাত ও শাবান মাসের সম্ভাব্য তারিখ সোমবার যদি শাবান মাসের চাঁদ দেখা যায়, তাহলে মঙ্গলবার (২০ জানুয়ারি) থেকে শাবান মাস গণনা শুরু হবে এবং সেই অনুযায়ী ২ ফেব্রুয়ারি দিবাগত রাতে পবিত্র শবেবরাত পালিত হবে। অন্যদিকে, যদি চাঁদ দেখা না যায়, তবে মঙ্গলবার রজব মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং শাবান মাস শুরু হবে বুধবার (২১ জানুয়ারি)। সেক্ষেত্রে ৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে শবেবরাত পালিত হবে।

শবেবরাতের মাহাত্ম্য ও অন্যান্য নাম শবেবরাত একটি মহিমান্বিত রাত। এই রাতের মাহাত্ম্যের কারণে এর তেরোটিরও বেশি নাম প্রচলিত আছে। 'বারাআত' থেকে 'বরাত', যার অর্থ হলো মুক্তি। আল্লাহ তায়ালা এই রাতে তাঁর বিশ্বাসী বান্দাদেরকে গুনাহ থেকে মুক্ত করেন। এ ছাড়া এই রাতকে দু'আর রাত, ভাগ্য রজনী, বরকতময় রাত, নিসুফু শাবান, শাবান মাসের মধ্য রজনী, শাফাআতের রাত, ক্ষমার রাত, জাহান্নাম থেকে মুক্তির রাত, জীবন রাত্রি, তকদিরের রাতসহ আরও অনেক নামে ডাকা হয়। উল্লেখ্য, পবিত্র শবেবরাতের প্রায় ১৫ দিন পর পবিত্র রমযান মাস শুরু হয়, যা রমজান মাসের চাঁদ দেখার ওপর নির্ভরশীল।

Tags: bangladesh shab-e-barat shab e barat date 2026 national moon sighting committee islamic foundation shaban month islam news