দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (১৯ জানুয়ারি) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানান।
এদিন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক তাহাসিন মুনাবীল হক এসব জমি ও স্থাপনা দেখভালে রিসিভার নিয়োগের আবেদন করেন।
শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন। এর আগে গত ১১ জানুয়ারি এস আলমের এসব জমি ও স্থাপনা জব্দের আদেশ দেন আদালত।