• জাতীয়
  • গণভোটে হ্যাঁ ,ভোট , হাদি, জয়যুক্ত, ফরিদা আখতার

গণভোটে হ্যাঁ ,ভোট , হাদি, জয়যুক্ত, ফরিদা আখতার

জাতীয় ১ মিনিট পড়া
গণভোটে হ্যাঁ ,ভোট , হাদি, জয়যুক্ত, ফরিদা আখতার

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, এবারের নির্বাচন অন্যান্য সব নির্বাচনের চেয়ে ভিন্ন ও তাৎপর্যপূর্ণ।

এই নির্বাচনের পর জুলাই সনদ বাস্তবায়ন হবে কি না-এমন প্রশ্ন তোলার আর কোনো সুযোগ নেই। কারণ, জুলাই সনদে স্বাক্ষর করা রাজনৈতিক দলগুলিই এবারের নির্বাচনে অংশগ্রহণ করছে এবং সনদ বাস্তবায়নের দায়ভার তাদেরই।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে ঝালকাঠি শিশু পার্কে জেলা প্রশাসনের আয়োজনে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ উপলক্ষে অনুষ্ঠিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ফরিদা আখতার আরও বলেন, ঝালকাঠির গর্বের সন্তান শহীদ ওসমান হাদি নির্বাচন করতে চেয়েছিলেন, কিন্তু তা সম্ভব হয়নি। তার সেই স্বপ্ন ও আকাঙ্ক্ষাকে সম্মান জানাতে হলে এবারের নির্বাচনকে অবশ্যই সুষ্ঠু, অবাধ ও সুন্দর করতে হবে এবং গণভোটে হ্যাঁ ভোট দিয়েই হাদিকে জয়যুক্ত করুন।

তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে রায় দেওয়ার মধ্য দিয়েই ন্যায়, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার বিজয় নিশ্চিত করা সম্ভব।

সুধী সমাবেশে সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মিজানুর রহমান, সিভিল সার্জন ডা. হুমায়ুন কবির, জেলা নির্বাচন কর্মকর্তা জাহিদ হোসেন এবং জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আলম হোসেন। সমাবেশে স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, ইমাম, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার ভোটাররা উপস্থিত ছিলেন।

ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় জেলা প্রশাসন এই গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণমূলক সুধী সমাবেশের আয়োজন করে।

Tags: নির্বাচন প্রাণিসম্পদ মন্ত্রণালয় উপদেষ্টা মৎস্য তাৎপর্যপূর্ণ