• জীবনযাপন
  • সহজে তৈরি করুন জনপ্রিয় টার্কিশ ডিলাইট মিষ্টি, রইল রেসিপি

সহজে তৈরি করুন জনপ্রিয় টার্কিশ ডিলাইট মিষ্টি, রইল রেসিপি

ঘরের সহজলভ্য উপকরণ ব্যবহার করে মাত্র কয়েকটি ধাপে তৈরি করে ফেলুন জনপ্রিয় টার্কিশ ডিলাইট।

জীবনযাপন ১ মিনিট পড়া
সহজে তৈরি করুন জনপ্রিয় টার্কিশ ডিলাইট মিষ্টি, রইল রেসিপি

টার্কিশ ডিলাইট বিশ্বের জনপ্রিয় মিষ্টিগুলোর মধ্যে অন্যতম। এটি তৈরি করা বেশ সহজ এবং ঘরোয়া উপকরণেই সুস্বাদু এই মিষ্টি তৈরি করা যায়। নিচে টার্কিশ ডিলাইটের সহজ রেসিপি দেওয়া হলো।

উপকরণ

  • কর্নফ্লাওয়ার: আধা কাপ
  • সাধারণ চিনি: ২ কাপ
  • লেবুর রস: ২ চা-চামচ
  • ক্রিম অব টারটার: আধা চা-চামচ
  • লাল রং: সামান্য
  • কেওড়াজল: ১ টেবিল চামচ
  • গুঁড়া চিনি বা আইসিং সুগার: ২ কাপ বা পরিমাণমতো
  • পানি: আধা কাপ

প্রণালি

১. একটি পাত্রে ১ কাপ চিনি, পানি ও লেবুর রস দিয়ে চুলায় দিন এবং মিশ্রণটি নাড়তে থাকুন।

২. শিরা ঘন হয়ে এলে চুলা থেকে নামিয়ে রাখুন।

৩. অন্য একটি পাত্রে কর্নফ্লাওয়ারের সঙ্গে দেড় কাপ পানি ও ক্রিম অব টারটার মিশিয়ে চুলায় দিয়ে নাড়াচাড়া করুন।

৪. মিশ্রণটি ঘন হয়ে এলে তাতে অল্প অল্প করে তৈরি করে রাখা শিরা যোগ করুন এবং মেশান।

৫. সব শিরা দেওয়ার পর মিশ্রণটি ঘন হয়ে এলে তাতে কেওড়া ও সামান্য লাল রং মিশিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে।

৬. মিশ্রণটি চুলা থেকে নামিয়ে নিন। এবার ৬ ইঞ্চি বাই ৪ ইঞ্চি মাপের একটি প্যানে তেল মাখিয়ে নিন।

৭. মিশ্রণটি প্যানে ঢেলে দিন এবং ঠান্ডা হতে দিন। ঠান্ডা হয়ে গেলে পছন্দমতো টুকরা করে কেটে নিন।

৮. শেষে টুকরাগুলো গুঁড়া চিনি বা আইসিং সুগারে ভালোভাবে গড়িয়ে নিন। ব্যস, তৈরি হয়ে গেল মজাদার টার্কিশ ডিলাইট।

Tags: recipe cooking food dessert turkishdelight