গাজীপুর মহানগরীর পূবাইলে আপন নাবালিকা শালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাইকে গ্রেপ্তার করেছে পূবাইল থানা পুলিশ।রোববার (১৮ জানুয়ারি) নগরীর টঙ্গী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির নাম মো. রবিউল ইসলাম (৩৫)। তিনি আবুল কালাম ওরফে সাপুড়ে কালামের ছেলে। তার বাড়ি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার পশ্চিম মুরাদপুর এলাকায়।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই রুহুল আমিন জানান, ভুক্তভোগী ১২ বছরের নাবালিকা শিশুটি অভিযুক্তের আপন শালিকা।
অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত কৌশলে শিশুটিকে চট্টগ্রাম থেকে গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন খুরাইদ সাপুড়ে পল্লী এলাকায় এনে ধর্ষণ করে এবং পরে তাকে আহত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।
এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ২০২৫ সালের জুলাই মাসে পূবাইল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
এবিষয় জানতে পূবাইল থানা অফিসার ইনচার্জ মোঃ আতিকুল ইসলাম এর মোবাইল ফোনে কল করলে তিনি কল কেটে দেয়।