• দেশজুড়ে
  • মানিকগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

মানিকগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

দেশজুড়ে ১ মিনিট পড়া
মানিকগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

মানিকগঞ্জ,প্রতিনিধি

বিএনপির চেয়ারপার্সন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মানিকগঞ্জে স্মরণসভা ও রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ ডিসেম্বর) বিকেলে জাগীর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে জাগীর ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠিত দোয়া মাহফিলে সদর উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুস সালাম, সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি জিয়াউর রহমান জিয়া, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রুবেল মিয়া, জাগীর ইউনিয়ন বিএনপি নেতা গোলাম সারোয়ার ভুলু, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, দপ্তর সম্পাদক শহীদুল ইসলাম জাকির, সদর উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল আলীম, জাগীর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাফি বাবু উপস্থিত ছিলেন।

পরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে।

Tags: দোয়া মাগফিরাত কামনায় মানিকগঞ্জে