• দেশজুড়ে
  • মেহেরপুর অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতে জরিমানা ও ভাংচুর

মেহেরপুর অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতে জরিমানা ও ভাংচুর

দেশজুড়ে ১ মিনিট পড়া
মেহেরপুর অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতে জরিমানা ও ভাংচুর

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতে জরিমানা ও কিলন ভেঙ্গে ফেলা হয়েছে। আজ সোমবার পরিবেশ অধিদপ্তর, খুলনা বিভাগীয় কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মমোতাজ বেগম এর নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। মেহেরপুর তিন উপজেল্রা বিভিন্ন ইটভাটায় জ্বালানি কাঠ ব্যবহার এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় সদর উপজেলায় যাদবপুর রোড গোভিপুর এলাকায় মেসার্স আলিফ ব্রিক্সকে ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা ও কিলন ভেঙে ফেলা হয়, মুজিবনগর উপজেলার মোনাখালী এলাকায় মেসার্স এল এল এম ব্রিকস কে ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা ও কিলন ভেঙ্গে ফেলা হয়, গাংনী উপজেলার পশ্চিম মালশাহদাহ এলাকায় মেসার্স সোনালী ব্রিকস কে ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা ও একই এলাকার মালশাদাহে সুপার ব্রিক্সকে ৩ লক্ষ টাকা জরিমানা, গাংনী উপজেলার হাড়িয়াদা এলাকায় মেসার্স ঢাকা ব্রিকসকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। এ সময় পরিবেশ অধিদপ্তর মেহেরপুর,সহকারি পরিচালক জনাব শেখ কামাল মেহেদী ও অন্যান্য কর্মচারীগণ উপস্থিত ছিলেন। পরিবেশ অধিদপ্তর, মেহেরপুর জেলা কার্যালয়, মেহেরপুর জেলা পুলিশ ও আনসার সদস্যরা এ সময় আইনশৃংক্ষলায় সার্বিক সহযোগিতা করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় ভাটার শ্রমিকদের বাধাঁর সম্মুখীন হয়। তাদের দাবি প্রতিটি ভাটায় শতাধিক শ্রমিক কাজ করে তাদের জীবিকা নির্বাহ করে। শেখ কামাল মেহেদী, সহকারী পরিচালক মেহেরপুর পরিবেশ অধিদপ্তর, তিনি জানান- খুলনা বিভাগীয় কার্যালয়ের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মমোতাজ বেগম এর নেত্বতে পরিবেশ অধিদপ্তর, মেহেরপুর জেলা কার্যালয়ের উদ্যোগে মেহেরপুর জেলা পুলিশ ও আনছার এর সহযোগীতায় মেহেরপুর জেলার তিনটি উপজেলায় বাংলাদেশ ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর আওতায় অবৈধ ইটভাটা পরিচালনা করায় ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয় এবং জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতে প্রশিকিউশন প্রদান করেন এ দপ্তরের পরিদর্শক জনাব টিপু সুলতান।

Tags: অবৈধ মেহেরপুর ইটভাটার ভ্রাম্যমান