ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের দুজনের নামে ৩৯১টি ওয়ারেন্টের তথ্য রয়েছে।
ঢাকা মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (মিডিয়া) তালেবুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।