• বিনোদন
  • ‘ফিতা কাটা নায়িকা’ বলে কাকে কটাক্ষ করলেন অপু বিশ্বাস? চলছে জল্পনা

‘ফিতা কাটা নায়িকা’ বলে কাকে কটাক্ষ করলেন অপু বিশ্বাস? চলছে জল্পনা

ঢালিউড তারকা অপু বিশ্বাসের একটি ফেসবুক স্টোরি ঘিরে নতুন করে আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে, যেখানে তিনি ‘ফিতা কাটা নায়িকা’ বলে কাউকে কটাক্ষ করেছেন। ভক্ত ও চলচ্চিত্রসংশ্লিষ্টদের ধারণা, এই ইঙ্গিত শবনম বুবলীর দিকে।

বিনোদন ১ মিনিট পড়া
‘ফিতা কাটা নায়িকা’ বলে কাকে কটাক্ষ করলেন অপু বিশ্বাস? চলছে জল্পনা

নতুন দুটি সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন ঢালিউড তারকা অপু বিশ্বাস। এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি মন্তব্য করে আলোচনার জন্ম দিয়েছেন তিনি। তার এই মন্তব্যকে ঘিরে অনেকেই মনে করছেন, এটি আরেক চিত্রনায়িকা শবনম বুবলীকে উদ্দেশ্য করে দেওয়া হয়েছে। এ নিয়ে চলচ্চিত্র অঙ্গনে ফের শুরু হয়েছে গুঞ্জন।

নতুন সিনেমার ব্যস্ততায় অপু বিরতি শেষে বর্তমানে অপু বিশ্বাস বন্ধন বিশ্বাস পরিচালিত ‘সিক্রেট’ ও কামরুল হাসান ফুয়াদের ‘দুর্বার’—এই দুটি নতুন ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ‘সিক্রেট’ ছবিতে তাঁর নায়ক আদর আজাদ এবং ‘দুর্বার’–এ তিনি জুটি বেঁধেছেন সজলের সঙ্গে। নতুন চরিত্রের জন্য এই অভিনেত্রী নিজের ওজনও কমিয়েছেন।

অপুর সেই বিতর্কিত মন্তব্য শুটিংয়ের ব্যস্ততার মাঝেই অপু বিশ্বাস তার ফেসবুক স্টোরিতে লেখেন, ‘ফিতা দেখি সবাই কাটে, আমি কাটি বলে, ফিতা কাটা নায়িকা’, সঙ্গে জুড়ে দেন হাসির ইমোজি। এই পোস্ট প্রকাশ্যে আসার পরই তা নিয়ে শুরু হয় নানা জল্পনা ও আলোচনা।

বুবলীকে ইঙ্গিত করছেন কি? ভক্ত এবং চলচ্চিত্রসংশ্লিষ্টদের একাংশ মনে করছেন, অপু বিশ্বাসের এই মন্তব্যটি সরাসরি চিত্রনায়িকা শবনম বুবলীকে ইঙ্গিত করে দেওয়া। উল্লেখ্য, এক সময় সিনেমার কাজ থেকে দূরে থাকার সময় অপু বিশ্বাসকে বিভিন্ন পণ্য প্রতিষ্ঠানের ফটোশুট ও ফিতা কেটে উদ্বোধনের অনুষ্ঠানে নিয়মিত দেখা যেত। এসব নিয়ে সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে আলোচনা-সমালোচনাও হয়েছিল। কিন্তু সম্প্রতি শবনম বুবলীকেও বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে দেখা যাচ্ছে। যেমন, গতকাল মঙ্গলবার রাতেও একটি প্রতিষ্ঠানের ফিতা কেটে উদ্বোধন করেন তিনি। এই কারণে অনেকে মনে করছেন, অপু বিশ্বাসের পোস্টটি বুবলীকে লক্ষ্য করেই করা হয়েছে। বুবলীর ভক্তদের একাংশ অবশ্য অপুর এই মন্তব্য ভালোভাবে নেননি।

দুই নায়িকার সম্পর্কের সমীকরণ চলচ্চিত্র অঙ্গনে অপু বিশ্বাস ও শবনম বুবলীর সম্পর্ক নিয়ে দীর্ঘদিনের আলোচনা রয়েছে। অনেকে মনে করেন, এই দুই নায়িকার সম্পর্ক ‘সাপে-নেউলে’র মতো—একজন কিছু করলে অন্যজন তাতে প্রতিক্রিয়া দেখান, কখনো সরাসরি, আবার কখনো ইঙ্গিতের ভাষায়। অতীতেও তাদের ফেসবুক পোস্ট ঘিরে একাধিকবার পরোক্ষভাবে পাল্টাপাল্টি বক্তব্যের নজির রয়েছে। হঠাৎ আসা অপুর এই পোস্টটি নিছক রসিকতা, নাকি পুরোনো দ্বন্দ্বের ইঙ্গিতপূর্ণ বার্তা, তা নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে ঢালিউড পাড়ায়।

Tags: entertainment dhallywood facebook shabnom bubly opu bishwas