প্লে স্টোরের বাইরেও অ্যাপের নিরাপত্তা যাচাই
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথরিটির এক প্রতিবেদন অনুযায়ী, গুগল প্লে স্টোরের নতুন বেটা সংস্করণের কোড বিশ্লেষণ করে এই নতুন সুরক্ষা ব্যবস্থার ইঙ্গিত পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, এর মাধ্যমে গুগল প্লে স্টোরের বাইরে থেকে আসা অ্যাপ নির্মাতাদের পরিচয় ও সত্যতা যাচাই করার সুযোগ দেবে।
কীভাবে কাজ করবে এই নতুন সুবিধা?
এই নতুন সুবিধাটি কার্যকর হলে, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা যদি প্লে স্টোরের বাইরে থেকে কোনো অ্যাপ ইনস্টল করতে চান, তবে অ্যাপটির নির্মাতা এবং তার উৎস অনলাইনে যাচাই করবে গুগল। এই যাচাই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ব্যবহারকারীকে অ্যাপটির নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হবে। এর ফলে যাঁরা নিয়মিত এপিকে (APK) ফাইলের মাধ্যমে থার্ড-পার্টি অ্যাপ ইনস্টল করেন, তাঁরা বাড়তি নিরাপত্তা পাবেন এবং ক্ষতিকর অ্যাপ থেকে নিজেদের ডিভাইসকে সুরক্ষিত রাখতে পারবেন।
গুগল কর্তৃপক্ষের ইঙ্গিত
গুগলের ডেভেলপার সম্পর্ক বিভাগের প্রধান ম্যাথিউ ফোরসাইথ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) নতুন এই নিরাপত্তাব্যবস্থা চালুর ইঙ্গিত দিয়েছেন। তিনি নিশ্চিত করেন, ভবিষ্যতে প্লে স্টোরের বাইরে বিভিন্ন প্ল্যাটফর্মে অ্যাপ সরবরাহকারীদের পরিচয় যাচাইয়ের আওতায় আনা হতে পারে।