গতকাল বুধবার (২১ জানুয়ারি) রাতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া, সেক্রেটারি মনিরা শারমিন এবং মুখ্য সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম। এ ছাড়া এনসিপি, যুবশক্তি, ছাত্রশক্তি ও শ্রমিক শক্তির কেন্দ্র ও মহানগরের নেতারা এই কমিটিতে কাজ করবেন।
মুখ্য সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পাওয়ায় জাতীয় যুবশক্তির পক্ষ থেকে অ্যাডভোকেট মো. তারিকুল ইসলামকে অভিনন্দন জানানো হয়েছে। সংগঠনটির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, তিনি নিষ্ঠার সঙ্গে নির্বাচনি কার্যক্রম পরিচালনা ও সামগ্রিক নির্বাচন ব্যবস্থাপনার সমন্বয় সাধনের দায়িত্ব পালন করবেন।