অবৈধপথে ভারত থেকে আসা এসব অস্ত্র ও গুলি গন্তব্যে পৌঁছানোর আগেই সেনাবাহিনীর হাতে জব্দ হয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর গাংনী ক্যাম্পের এক বিশেষ অভিযানে এগুলো উদ্ধার করা হয়।
অভিযান সূত্রে জানা গেছে, গাংনী উপজেলার কাজিপুর সীমান্ত দিয়ে ভারত থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি পাচার করে এনে তা গন্তব্যে নিয়ে যাওয়া হচ্ছিল।
সেনাবাহিনীর অভিযান টের পেয়ে পাচারকারীরা অস্ত্র ও গুলি সিন্দুরকোটা গ্রামের মাঠের একটি ভুট্টাক্ষেতে ফেলে রেখে পালিয়ে যায়। সেনাবাহিনীর গোয়েন্দা তৎপরতায় অস্ত্রের গন্তব্যে ও সম্ভাব্য অভিযান নিয়ে ছক করা হয়।
সেনাবাহিনীর গাংনী ক্যাম্পের অধিনায়ক মেজর আহমেদ ফজলে রাব্বি নিলয় ও ক্যাপ্টেন মোল্লা রিফাত রায়হানের নেতৃত্বে দুটি অভিযানিক দল নিয়ে ভোরে অভিযান পরিচালনা করেন।
এসময় একটি ব্যাগের মধ্যে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় একটি ওয়ান শুটারগান, একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন এবং ২ রাউন্ড গুলি উদ্ধার হয়।
উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি গাংনী থানায় জমা দেওয়া হয়েছে। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।