সমৃদ্ধ নরসিংদী গড়তে আমাদের অঙ্গীকার নিয়ে জেলা জামায়াতে ইসলামী সংবাদ সম্মেলন করেছে নরসিংদী প্রেস ক্লাবে। গতকাল বুধবার সন্ধ্যায় নরসিংদী প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নরসিংদী সদর-১ আসনে জামায়াত মনোনীত ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী ইব্রাহিম ভূঞা বলেছেন, শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামো ও প্রযুক্তি সম্প্রসারণ, দক্ষ মানবসম্পদ ঘটন এবং নৈতিক-সমাজবান্ধব শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার সমন্বিত উদ্যোগ নেয়া হবে। এছাড়াও নরসিংদীতে একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠা, মাধবদীর শিল্পোন্নয়নের লক্ষ্যে টেক্সটাইল বিশ্ববিদ্যালয় স্থাপন, বাবুরহাটের ব্রহ্মপুত্র নদ পুনরুদ্ধার ও নাব্যতা নিশ্চিত সহ গুরুত্বপূর্ণ ১৫ দফা ইশতেহার ঘোষণা করেন। এসময় বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী আমীর অধ্যাপক মকবুল হোসেন, এনসিপি নেতা নূর হোসেন, খেলাফত মজলিসের মাওলানা ছলিমুল্লাহ আজীজ ও আফসার আহমেদ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা জামায়াতের প্রচার সম্পাদক এড. আমীরুল ইসলাম আমীর।
নরসিংদী প্রেস ক্লাবে জামায়াতের সংবাদ সম্মেলন....সমৃদ্ধ নরসিংদী গড়তে ১৫ দফা ইশতেহার ঘোষণা
দেশজুড়ে
১ মিনিট পড়া
নরসিংদী প্রতিনিধি :