• দেশজুড়ে
  • শিবপুরে জাল নোটের বান্ডিলসহ একজন আটক

শিবপুরে জাল নোটের বান্ডিলসহ একজন আটক

দেশজুড়ে ১ মিনিট পড়া
শিবপুরে জাল নোটের বান্ডিলসহ একজন আটক

নরসিংদী প্রতিনিধি

শিবপুরের চৈতন্য বাসস্ট্যান্ডে জনতার হাতে ৭৬ হাজার টাকার জাল নোটের বান্ডিল সহ ১ জন আটক হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) সকালে এই ঘটনা ঘটে।আটককৃত মোঃ ফয়সাল আহমেদ (২৭), পিতা: মনির হোসেন, উপজেলা: পলাশ, নরসিংদী।জানা গেছে, মোঃ ফয়সাল আহমেদ (২৭) চৈতন্য বাসস্ট্যান্ডে মাছ বাজার থেকে মাছ ক্রয় করে ১ হাজার টাকার একটি জাল নোট প্রদান করে।

এসময় মাছ ব্যবসায়ী আবুল হোসেন এর সন্দেহ হলে উপস্থিত সাধারণ জনগনের সহায়তায় প্রতারক চক্রের সদস্যকে আটক করা হয়।পরবর্তীতে তাকে তল্লাশি করে এক হাজার টাকার নতুন নোটের ৭৬ টি এক টাকার জাল নোটের বান্ডিল পাওয়া যায়। বিষয়টি শিবপুর মডেল থানা পুলিশকে অবগত করা হলে পুলিশ ঘটনা স্থলে এসে প্রতারক চক্রের সদস্যকে আটক করেন। এ ব্যাপারে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মােঃ কোহিনুর মিয়া বলেন, গ্রেফতার কৃত আাসামীর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

Tags: আটক শিবপুর জাল নোটের বান্ডিল