জামালপুরের সরিষাবাড়ীতে সটগান ও দুই রাউন্ড গুলিসহ আমিনুল ইসলাম (৩২) নামে যুবককে আটক করেছে সেনাবাহিনী।
শনিবার (৩১ জানুয়ারি) ভোররাতে সরিষাবাড়ী পৌরসভার বলারদিয়ার গ্রামে অভিযান চালানো হয়।
আটককৃত আমিনুল সাতপোয়া (দক্ষিণপাড়া) গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৪টার দিকে ক্যাপ্টেন শাহরিয়ার নেতৃত্বে সেনা সদস্যরা অভিযান চালায়। এসময় আমিনুল ইসলামের শ্বশুরবাড়ি সংলগ্ন ধানক্ষেত থেকে একটি সটগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার এবং ঘটনাস্থল থেকে তাকে আটক করা হয়। পরে তার বিরোদ্ধে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সরিষাবাড়ী থানা পুলিশ।