এ ঘটনায় অভিযুক্ত ছেলে সাগর খানকে (৩২) আটক করেছে পুলিশ।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত নারীর নাম শেফালী বেগম (৬২)।
তিনি ওই গ্রামের আহম্মদ খানের স্ত্রী। অভিযুক্ত আটক সাগর তাদের সন্তান। তিন ভাই-বোনের মধ্যে সবার ছোট সাগর। স্থানীয় জানান, নেশাগ্রস্ত হওয়ায় কিছুদিন ধরে সাগর মানসিক সমস্যায় ভুগছিলেন।
পরিবারের সবার সঙ্গে অস্বাভাবিক আচরণ করতেন। প্রায়ই মাকে মারধর করতেন সাগর। রোববার দুপুরে মায়ের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এসময় দা দিয়ে কুপিয়ে মাকে হত্যা করে তিনি। টের পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে শেফালী বেগমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। ঝালকাঠি সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. বেলায়েত হোসেন জানান, নিহত শেফালীর লাশ প্রাথমিকভাবে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পরপরই অভিযুক্ত ছেলে সাগর পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।