অদ্য ০১/০২/২০২৬ খ্রিঃ তারিখ ( রবিবার) লালমনিরহাট পুলিশ লাইন্স ড্রিল শেড-এ লালমনিরহাট জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন অত্র জেলার পুলিশ সুপার জনাব মোঃ আসাদুজ্জামান মহোদয়। উক্ত কল্যাণ সভা পরিচালনা করেন জনাব মোঃ শাহাদত হোসেন সুমা, বিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), লালমনিরহাট। এছাড়াও উক্ত সভায় উপস্থিত ছিলেন জনাব শেখ মোঃ জিন্নাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), লালমনিরহাট, জনাব এ কে এম ফজলুল হক, অতিরিক্ত পুলিশ সুপার, এ-সার্কেল, লালমনিরহাট, জনাব জয়ন্ত কুমার সেন, সহকারী পুলিশ সুপার, বি-সার্কেল, লালমনিরহাট, জনাব ডা. মোঃ কামরুল হাসান প্রিন্স, মেডিকেল অফিসার, পুলিশ হাসপাতাল, লালমনিরহাট'সহ সকল থানার অফিসার ইনচার্জ ও লালমনিরহাট জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
কল্যাণ সভায় জেলার পুলিশ ফোর্সের সুযোগ-সুবিধা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পুলিশ সুপার মহোদয় প্রত্যেক সদস্যের দাবি/পরামর্শ সমূহ মনোযোগ সহকারে শ্রবণ করেন এবং সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ প্রদান করেন।
কল্যাণ সভায় সভাপতি মহোদয় জানুয়ারি/২৬ মাসের অপরাধ পর্যালোচনায় ভাল কাজের ভিত্তিতে নির্বাচিত শ্রেষ্ঠ অফিসার ও ফোর্স'গনকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।