প্রযুক্তি দিয়ে সাইবার অ্যাটাক করে আমাদের প্রিয় নেতা আমিরে জামায়াত যে কথা কোনোদিন বলেননি, সারা জীবনের রাজনীতিতে তার যে চরিত্র, যে কথা কখনও তিনি বলতে পারেন নাই। দেশের মানুষ জানে, সাইবার অ্যাটাক করে বঙ্গভবনের একজন অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামারকে দিয়ে, ইন্ডিয়ান অরিজিনেটেড একটা ভাইরাস দিয়ে, আমিরে জামায়াতের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে মিথ্যা তথ্য দিয়ে সেই দিনই ছাত্রদলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে যখনই হ্যাক হয়েছে, তখনই ছাত্রদল কর্মসূচি দিয়েছে। আমরা মনে করি, বিএনপি বঙ্গভবন ও ইন্ডিয়ার সঙ্গে প্যাকেজ প্রোগ্রাম করে জামায়াতে ইসলামীর ইমেজ ধ্বংস করার জন্য সাইবার অ্যাটাক শুরু করেছে। তদন্ত করা হোক, এর সঙ্গে ছাত্রদল ও ভারতের কী সংযোগ রয়েছে।’
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার শিমরাইল মোড় ট্রাকস্ট্যান্ড মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জনসভায় নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনের ১১ দলীয় নির্বাচনি ঐক্য মনোনীত প্রার্থীরা উপস্থিত ছিলেন। গোলাম পরওয়ার বলেন, ‘কৃষক, শ্রমিক, দিনমজুর, অভাবী ও অন্নহীন মানুষরা এখন পরিবর্তন দেখতে চায়। আমরাও সেই পরিবর্তন চাই। সেই পরিবর্তন মানে হলো, স্বাধীনতার ৫৪ বছর ধরে যারা দেশ শাসন করেছে, তাদের লাল কার্ড দেখাতে হবে। যারা স্বাধীনতার পর ৫৪ বছর দেশ শাসন করেছিল, তোমরা আর নয়। তোমাদের বাদ দিয়ে নতুন সমাজ, মানবিক সমাজ, নতুন শাসক; যারা নতুন বাংলাদেশ উপহার দেবে। আমরা তাদের ক্ষমতায় দেখতে চাই। জামায়াতের সেক্রেটারি বলেন, ‘বিএনপি এখন বলে আমরা সব করে দেবো। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড। ভুয়া, ভুয়া। মিথ্যার তো একটা লিমিট আছে। মিথ্যা ও গুজব বানাইতে গেলে মিথ্যার মধ্যে ভুল হয়। মানুষ হলো দেশে ১৮ কোটি, বলে আমরা ৫০ কোটি কার্ড দেবো। আপনারাই একবার ক্ষমতায় আসার আগে বলেছিলেন, বেকার ভাতা দেবেন, কৃষকদের বিনা মূল্যে সার দেবেন, অনেক ওয়াদা পড়েছিলেন—সব ব্যর্থ প্রমাণিত হয়েছে। এটা হলো শেখ হাসিনার ১০ টাকা সের চালের মতো প্রতিশ্রুতি।
গোলাম পরওয়ার বলেন, ‘নতুন বাংলাদেশ গড়ার জন্য আমাদের সংগ্রাম হলো দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম। এমন এক রাষ্ট্র, আমরা রাষ্ট্রের ভেতর থেকে দুর্নীতির জঞ্জাল সাফ করে দেবো। সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, অর্থনীতি, ব্যাংক, বিমা, ভূমি অফিস—এভরি সেক্টর অব আওয়ার স্টেট দুর্নীতির করাল গ্রাসে আমরা সব শেষ হয়ে যাচ্ছি। দুর্নীতির বিরুদ্ধে আমাদের সংগ্রাম। আমরা ইকোনমিক করাপশন–ফ্রি করবো রাষ্ট্রকে, করাপশন–ফ্রি করবো, এটা আমাদের প্রথম স্লোগান।’
দলের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির আবদুল জব্বারের সভাপতিত্বে ও জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবু সাঈদের সঞ্চালনায় জনসভায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য আবদুল কাইয়ুম, মহানগর জামায়াতের সেক্রেটারি মানোয়ার হোসাইন ও জেলা সেক্রেটারি হাফিজুর রহমান প্রমুখ।