• জাতীয়
  • ২১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

২১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

জাতীয় ১ মিনিট পড়া
২১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

শীতলক্ষ্যা নদী ও আদমজী ইপিজেড এলাকায় ক্ষতিগ্রস্ত গ্যাস পাইপলাইন প্রতিস্থাপনের কাজ করবে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এই জরুরি মেরামতের কারণে আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত ১০টা থেকে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা পর্যন্ত টানা ২১ ঘণ্টা নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জসহ বড় একটি এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে। তিতাস গ্যাসের এক বিজ্ঞপ্তিতে আজ বুধবার এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শীতলক্ষ্যা নদীর পশ্চিম দিকের বিশাল একটি অংশে গ্যাসের এই সংকট দেখা দেবে।

এলাকাগুলো হলো—পুরো নারায়ণগঞ্জ শহর, পঞ্চবটি ও মুক্তারপুর, মুন্সিগঞ্জ জেলা সদর, কেরানীগঞ্জের জিনজিরা এলাকা ও শ্যামপুর (বিসিক) শিল্প এলাকা। এ ছাড়া এসব এলাকার আশপাশের এলাকাগুলোতেও গ্যাসের সরবরাহ পুরোপুরি বন্ধ থাকতে পারে অথবা গ্যাসের চাপ একেবারেই কম থাকতে পারে। তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে, আদমজী ইপিজেডের ভেতরে থাকা ২০ ইঞ্চি ব্যাসের একটি সঞ্চালন পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। সঞ্চালনব্যবস্থা সচল ও নিরাপদ রাখতে এটি প্রতিস্থাপন করা জরুরি হয়ে পড়েছে।

পাইপলাইন প্রতিস্থাপন একটি জটিল প্রক্রিয়া। গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

Tags: গ্যাস এলাকায় ২১ ঘণ্টা