• দেশজুড়ে
  • গাজীপুরের কালীগঞ্জে জনতার দলের প্রার্থীর কলম মার্কায় বাড়ি বাড়ি গিয়ে ভোটের আহ্বান

গাজীপুরের কালীগঞ্জে জনতার দলের প্রার্থীর কলম মার্কায় বাড়ি বাড়ি গিয়ে ভোটের আহ্বান

দেশজুড়ে ১ মিনিট পড়া
গাজীপুরের কালীগঞ্জে জনতার দলের প্রার্থীর কলম মার্কায় বাড়ি বাড়ি গিয়ে ভোটের আহ্বান

ইব্রাহীম খলিল ‎গাজীপুর প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জ জনতার দলের মহাসচিব ও গাজীপুর-৫ কালীগঞ্জ আসন জনতার দলের এমপি প্রার্থী কলম মার্কায় সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকালে কালীগঞ্জ উপজেলার বাড়িয়া, কুমন রুশাদিয়া এলাকায় বাড়ি বাড়ি সাধারণ ভোটারদের কাছে ভোট চান তিনি।

জনতা দলের মহাসচিব ও গাজীপুর -৫ আসনের এমপি প্রার্থী আজম খান বলেন, সাধারণ মানুষের মনে সংশয় সুষ্ঠু ভোট হবে কিনা, এবং সাধারণ ভোটারা চায় নিরাপত্তা। তিনি আরো বলেন, আমি এমপি হলে সাধারণ মানুষের বাড়িতে যদি চুরি ডাকাতি হয় এটা প্রতিরোধ করব এবং ওই ক্ষতিগ্রস্ত কে আজম খান ফাউন্ডেশন থেকে সর্বপ্রথমে ক্ষতিপূরণ দিবো। এরপর আইনি ব্যবস্থা গ্রহণ করবো।

এসময় জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের জনতার দলের এবং সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tags: গাজীপুর কালীগঞ্জে জনতার দলের প্রার্থী কলম মার্কায় বাড়ি বাড়ি ভোটের আহ্বান