আগামী ৮ ফেব্রুয়ারি ওই কর্মসূচি হওয়ার কথা ছিল। এর পরিবর্তে ৮ ও ৯ ফেব্রুয়ারি ঢাকার বিভিন্ন আসনে নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান।
আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্র দলের সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এর আগে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সমাবেশের কথা জানিয়েছিলেন রিজভী। তিনি জানান, দলীয় শীর্ষ পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে। সংবাদ সম্মেলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্বাচিত ভিপি আব্দুর রশিদ জিতু বিএনপিতে ও অন্যান্য কয়েক জন হল সংসদ প্রতিনিধি ছাত্রদলে যোগ দিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।