• দেশজুড়ে
  • ঘরে ঢুকে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

ঘরে ঢুকে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

দেশজুড়ে ১ মিনিট পড়া
ঘরে ঢুকে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

খুলনা মহানগরীর রেলওয়ে হাসপাতাল রোড মার্কেট এলাকায় একটি ঘরে ঢুকে বাবুল মোল্লা (৭৫) নামের এক পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

গতকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত বাবুল মোল্লা ওই এলাকার মৃত লালচান মোল্লার ছেলে। তিনি হাসপাতাল রোডের মাটিপট্টি বস্তিতে ভাড়া থাকতেন। নিহতের মেয়ে রিমি জানান, প্রতিবেশীরা তার বাবাকে মারধর করেছে। শুক্রবার বিকালেই এটা পুলিশকে জানানো হয়েছিল। কিন্তু পুলিশ এটা ঠেকানোর উদ্যোগ নেয়নি। খুলনা সদর থানার বড় বাজার ফাঁড়ি ইনচার্জ জামাল উদ্দিন জানান, বিকালে পানি ছিটানো নিয়ে বস্তির একটি পরিবারের সঙ্গে বাবুল মোল্লার পরিবারের সদস্যদের সঙ্গে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে সেটা বড়দের মাঝে ছড়িয়ে পড়ে। এরই জের ধরে রাতে প্রতিবেশীরা ঘরের মধ্যে প্রবেশ করে বাবুল মোল্লাকে মারধর করে। দ্রুত তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Tags: ঘর বৃদ্ধ পিটিয়ে হত্যা