• রাজনীতি
  • এনসিপি আখতার হোসেনকে এবং তার পরিবারের সদস্যদের হত্যার হুমকির অভিযোগ

এনসিপি আখতার হোসেনকে এবং তার পরিবারের সদস্যদের হত্যার হুমকির অভিযোগ

রাজনীতি ১ মিনিট পড়া
এনসিপি আখতার হোসেনকে এবং তার পরিবারের সদস্যদের হত্যার হুমকির অভিযোগ

শাকিল আহমেদ, রংপুর

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে মুঠোফোনে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

গতকাল শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে রংপুরের পীরগাছা থানায় এঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। আখতার হোসেন রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে ১১ দলীয় ঐক্যজোট সমর্থিত সংসদ সদস্য প্রার্থী।

জিডি সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের কিশামত গ্রামে নির্বাচনী প্রচারণা চলাকালে অপরিচিত নম্বর (০১৭৭৪৫৬৬৭৫৯) থেকে আখতার হোসেনের কাছে কল আসে। তিনি কল রিসিভ করলে অপরপ্রান্ত থেকে তাকে খুনের হুমকি দেওয়া হয়। পরে রাত সাড়ে ১১টার দিকে ওই নম্বরে পুনরায় যোগাযোগ করা হয়। এ সময় কল রিসিভ করা হলেও অপর প্রান্ত থেকে কোনো কথা বলা হয়নি বলে জানা গেছে।

আখতার হোসেন জানান, সারাদেশের ন্যায় আমার আসনেও শাপলা কলির নেতাকর্মীদের প্রকাশ্য ও গোপনে হুমকি ধামকি প্রদান করা হয়েছে। শনিবার বিকাল বেলা অপরিচিত নম্বর থেকে কল করা ব্যক্তি প্রথমে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। পরে আমাকে এবং পরিবারের সদস্যদের মেরে ফেলার হুমকি দেন। পাশাপাশি নির্বাচন শেষ হলে দেখে নেওয়া হবে’ বলেও ভয় দেখানো হয়।

তিনি আরো বলেন, এর আগে এ ধরনের ঘটনা ঘটলেও নির্বাচনের সময় প্রাণনাশের হুমকির ঘটনা উদ্বেগজনক। আইনশৃঙ্খলা বাহিনী এখনো লুট হয়ে যাওয়া অবৈধ অস্ত্র উদ্ধার করতে পারেনি, অবৈধ অস্ত্রের ছড়াছড়ি রয়েছে।

এ বিষয়ে কথা বলতে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মহিব্বুল ইসলামের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

Tags: হুমকি সদস্যদের হত্যার পরিবারের