কুষ্টিয়া পৌরসভার বারবার নির্বাচিত ক্ষমতাধর বশিয়ান আ. লীগের নেতা সাবেক মেয়র আনোয়ার আলীর বিরুদ্ধে সমন্বিত দুর্নীতি দমন কমিশন কুষ্টিয়া বাদী হয়ে মামলা দায়ের করেন মামলা নং ০৪/তারিখ ০৯/০২/২৬ ধারা ৪০১/৪০২/১০৯ দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর বিধান মোতাবেক মামলা দায়ের করেন। কুষ্টিয়া পৌরসভার নামে ‘দরিদ্র বিমোচন তহবিল’ নামে একটি চলতি হিসাব রয়েছে। অগ্রণী ব্যাংক পি এল সি থানাপাড়া শাখায় ব্যাংক চলতি হিসাব নং ২৪৭৪/৩৩০০২৭৭৬/০২০০০০৪৫৮১৮৪৬খুলে দীর্ঘদিন ধরে অনিয়ম দুর্নীতি স্বেচ্ছাচারিতা স্বজন প্রীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কোটি কোটি টাকা উত্তোলনের অভিযোগে আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা সাবেক পৌরসভার মেয়র আনোয়ার আলীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই মামলায় পৌরসভার আরও দুই শীর্ষ কর্মকর্তাকেও আসামি করা হয়েছে। দুদক সূত্রে জানা গেছে, কোনো ধরনের বৈধ রেজুলেশন, হিসাব খোলার অনুমোদন বা প্রয়োজনীয় রেকর্ডপত্র ছাড়াই ২০০৪ সালে অগ্রণী ব্যাংক পিএলসি’র থানাপাড়া শাখায় ‘দরিদ্রবিমোচ তহবিল’ নামে একটি চলতি হিসাব খোলা হয়। হিসাবটি একক স্বাক্ষরে পরিচালনার ব্যবস্থা করেন তৎকালীন মেয়র আনোয়ার আলী। মামলার এজাহার অনুযায়ী, ওই হিসাবের মাধ্যমে ২০১৮ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত সময়কালে কুষ্টিয়া পৌরসভায় বিল্ডিং প্ল্যান অনুমোদন ও লাইসেন্স প্রদানের নামে আবেদনকারীদের কাছ থেকে সরকারি নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত অর্থ আদায় করা হয়। এসব অর্থ প্রথমে পৌরসভার ব্যাংক হিসাবে জমা দেখানো হলেও পরবর্তীতে কোনো বৈধ ব্যয়ের কাগজপত্র বা অনুমোদন ছাড়াই বিভিন্ন খাতে খরচ দেখিয়ে উত্তোলন করা হয়। দুদকের তদন্তে উঠে এসেছে, এসব উত্তোলনের ক্ষেত্রে পৌরসভার কোনো সভার রেজুলেশন, বাজেট অনুমোদন কিংবা আর্থিক বিধিমালা অনুসরণ করা হয়নি। বরং পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে প্রতারণামূলকভাবে অর্থ উত্তোলন করা হয়, যা আইনগতভাবে অপরাধজনক বিশ্বাসভঙ্গের শামিল। এজাহারে বলা হয়, এ প্রক্রিয়ায় মোট ৫ কোটি ২১ লাখ ৭ হাজার ৫৬৯ টাকা উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে। মামলার অন্য দুই আসামি হলেন কুষ্টিয়া পৌরসভার সাবেক পৌর নির্বাহী কর্মকর্তা মো. কামাল উদ্দিন এবং সাবেক হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ। অভিযোগ অনুযায়ী, তাঁরা হিসাব পরিচালনা ও অর্থ উত্তোলনের ক্ষেত্রে তৎকালীন মেয়রকে সহযোগিতা করেন। দুদক কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার রায় মামলাটি দায়ের করেন। দুদক সূত্র জানায়, মামলার তদন্তে আরও অনিয়ম ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পৃক্ততার বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
কুষ্টিয়ায় সাবেক মেয়র সহ দুই কর্মকর্তার বিরুদ্ধে বিরুদ্ধে দুদকের মামলা।
দেশজুড়ে
১ মিনিট পড়া
কুষ্টিয়া প্রতিনিধঃ