• দেশজুড়ে
  • গাজীপুরের টঙ্গীতে গ্যাস বেলুন বিস্ফোরণে আহত অর্ধশতাধিক

গাজীপুরের টঙ্গীতে গ্যাস বেলুন বিস্ফোরণে আহত অর্ধশতাধিক

দেশজুড়ে ১ মিনিট পড়া
গাজীপুরের টঙ্গীতে গ্যাস বেলুন বিস্ফোরণে  আহত অর্ধশতাধিক

আব্দুল মালেক মিয়া, গাজীপুর

টঙ্গীতে গ্যাস বেলুন বিস্ফোরণে শিশুসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। সোমবার বিকালে টঙ্গীর হোন্ডা রোড এলাকায় এ ঘটনা ঘটে। গুরুত্বর আহত ১২জনকে টঙ্গী সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো করা হয়েছে।
আহতরা হলেন-আব্দুল আজিজ (৩০), রমজান (১৫), হৃদয় (১৯), মারুফ (২১), আকাশ (২১), হাসমত আলী (৫৪), মারুফ (১৭), সিয়াম (১৬), রাব্বি (১৪), রুবেল (৩৪), মোস্তাকিম (১৪) ইমরান (২০)সহ অর্ধশতাধিক। প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনির পূর্ব নির্ধারিত নির্বাচনি গণমিছিলে যোগ দেওয়ার জন্য টঙ্গীবাজার বাটাগেট এলাকায় নেতাকর্মীরা জড়ো হন। একপর্যায়ে বিকাল সাড়ে চারটার দিকে হোন্ডারোডের মাথায় বিএনপি অফিসের সামনে রাখা গ্যাস বেলুনে হঠাৎ করে বিস্ফোরণ ঘটে। এতে অর্ধশতাধিক নেতাকর্মীর হাত, মুখসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। দগ্ধদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে গুরুতর আহত ও দগ্ধ ১২জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। টঙ্গী সরকারি হাসপাতালের চিকিৎসক ডা. নাফিয়া শারমিন জানান, গ্যাস বেলুন বিস্ফোরণে আহতদের মধ্যে অনেকের ১৮ থেকে ২০ ভাগ দ্বগ্ধ থাকায় তাদেরকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদি হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

Tags: গ্যাস গাজীপুরের টঙ্গীতে বেলুন বিস্ফোরণে