কুড়িগ্রামের উলিপুর উপজেলায় শীতার্ত ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির 'যমুনা প্রজেক্ট'। গত ৫ই ফেব্রুয়ারি, ৮ই ফেব্রুয়ারি ও ৯ই ফেব্রুয়ারি টানা ৩দিন উক্তো উপজেলার হাতিয়া ও সাহেবের আলগা ইউনিয়নে প্রায় ১৫০০ সুবিধাভোগীর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কুড়িগ্রাম ইউনিটের ইউনিট লেভেল অফিসার এ বি এম বায়েজিদ, যমুনা প্রজেক্টের প্রজেক্ট অফিসার মোঃ তুহিন আলম, যুব প্রধান মোঃ নাসিদ ইসলাম, ফিল্ড অফিসার ও স্থানীয় চেয়ারম্যান, মেম্বারগণ।
উলিপুরে বাংলাদেশ রেড ক্রিসেন্টে সোসাইটির 'যমুনা প্রজেক্ট'-এর কম্বল বিতরণ
দেশজুড়ে
১ মিনিট পড়া
কুড়িগ্রাম প্রতিনিধি: আল আমিন