• জাতীয়
  • সৌদিতে কাল রোজা শুরু, বাংলাদেশে হতে পারে পরশু

সৌদিতে কাল রোজা শুরু, বাংলাদেশে হতে পারে পরশু

জাতীয় ১ মিনিট পড়া
সৌদিতে কাল রোজা শুরু, বাংলাদেশে হতে পারে পরশু

চাঁদ দেখা সাপেক্ষে সৌদি আরবে বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে পবিত্র রমজান মাস শুরু হচ্ছে।

দেশটিতে সংশ্লিষ্ট চাঁদ দেখা কমিটির ঘোষণা অনুযায়ী রোজা শুরুর তারিখ নির্ধারিত হয়েছে বলে বিদেশি গণমাধ্যমগুলো জানায়।

অপরদিকে বাংলাদেশে সাধারণত সৌদি আরবের একদিন পর রমজান শুরু হয়। জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক ও আকাশে চাঁদ দেখার ওপর ভিত্তি করে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে। সে হিসাবে বাংলাদেশে পরশু থেকে রোজা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

ধর্মপ্রাণ মুসল্লিরা ইতোমধ্যে রমজানের প্রস্তুতি নিচ্ছেন। মসজিদগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা, ইফতার ও তারাবির আয়োজনের প্রস্তুতি চলছে। বাজারেও বেড়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কেনাকাটা।

চাঁদ দেখা সাপেক্ষে ধর্মবিষয়ক মন্ত্রণালয় আনুষ্ঠানিক ঘোষণা দেবে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় (বাদ মাগরিব) বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

এ ছাড়া সরাসরি জানাতে নির্ধারিত টেলিফোন নম্বরগুলো হলো:/এসএনএস/এপিএইচ/ ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ এবং ০২-২২৩৩৮৩৩৯৭।

Tags: বাংলাদেশে সৌদিতে রোজা শুরু পরশু