রহনপুর পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজ শুভ উদ্বোধন করলেন চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের সাংসদ সদস্য ড.মুঃ মিজানুর রহমান । তিনি বৃহস্পতিবার সকাল দশটায় নুনগোলা বাস স্ট্যান্ড হতে ঢাকা বাস স্ট্যান্ড পর্যন্ত ও চুটর বাড়ি হতে পুর্ণভবা নদী ভায়া ভুটভুটির স্ট্যান্ড পর্যন্ত আরসিসি ড্রেন নির্মাণ, জালি বাগান হতে কাঠাল মোড় পর্যন্ত রাস্তা কারপেটিং, বহি পাড়া মোড় হতে ডায়িং পাড়া হিরুপাড়া রেলগেট পর্যন্ত রাস্তা কারপেটিং, জনকল্যাণ মোড় হতে খাড়ি হয়ে পারুল মাস্টারের বাড়ি পর্যন্ত আর সি সি ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন। iugip এর অর্থায়নে এই কাজগুলো রহনপুর পৌরসভা বাস্তবায়ন করছে । এছাড়া রহনপুর ইউনিয়নে ধুলাউড়ি এলপিজি পাম্প থেকে গোরস্থান পর্যন্ত রাস্তা সোলিং করণ কাজ উদ্বোধন করেন এল জি ইডি অর্থায়নে কাজটি বাস্তবায়ন হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আছহাবুর রহমান । রহনপুর পৌর সভার সহকারী প্রকৌশলী আব্দুল মালেক , জেলা জামায়াতে ইসলামের কর্ম পরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুল, রহনপুর পৌর আমির মনিরুজ্জামান ডাবলু সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
রহনপুর পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজ উদ্বোধন করলেন এমপি
দেশজুড়ে
১ মিনিট পড়া
নুর মোহাম্মদ গোমস্তাপুর চাপাই নবাবগঞ্জ