• দেশজুড়ে
  • তারকাটার বেড়ার মধ্যে ঈদের নামাজ পড়বেন না দিনাজপুরবাসী

তারকাটার বেড়ার মধ্যে ঈদের নামাজ পড়বেন না দিনাজপুরবাসী

দেশজুড়ে ১ মিনিট পড়া
তারকাটার বেড়ার মধ্যে ঈদের নামাজ পড়বেন না দিনাজপুরবাসী

মোঃ ইউসুফ আলী, বিশেষ প্রতিনিধি, দিনাজপুর

দিনাজপুরের ঐতিহাসিক বড়মাঠ থেকে তারকাটার বেড়া তুলে না দিলে কঠোর কর্মসুচীর নিতে বাধ্য হবে দিনাজুপরবাসী

দিনাজপুর গোর-এ শহীদ বড় মাঠকে রক্ষার দাবিতে আন্দোলনে নেমেছে দিনাজপুরবাসী। বড় মাঠ থেকে সেনাবাহিনীর ক্যাম্প ও তারকাটা বেড়া অপসারণের দাবিতে মানববন্ধন করেছে শহরবাসী।

৫ মার্চ-২০২৬ বৃহস্পতিবার দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে মানববন্ধন ও বিক্ষোভ চলাকালীন সমাবেশে বক্তারা বলেন, দিনাজপুরের গোর-এ শহীদ বড় ময়দানে এশিয়া উপমহাদেশের সবচেয়ে বড় ঈদগাহ মিনারে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। পাশাপাশি এই মাঠ থেকে লিটন দাস, ধিমান ঘোষ,জনি , হেমন্তসহ জাতীয় দলের অসংখ্য খেলোয়াড় তৈরি হয়েছে। মাঠটিতে বর্তমানে ৫টি ক্রিকেট একাডেমীর কয়েক’শ খেলোয়াড় নিয়মিত খেলাধুলা করে। কিন্তু সম্প্রতি সেনাবাহিনী মাঠে তার কাটা দিয়ে চারিদিকে ঘেরাও করে রেখেছে। এর ফলে খেলাধুলা বন্ধ হয়ে গেছে।

তারা আরও বলেন, অবিলম্বে দিনাজপুর গোর-এ শহীদ বড়ময়দান থেকে কাটা তারের বেড়া অপসারণ করে জেলাবাসীদের অবাধ চলাচল ও খেলাধুলার সুযোগ প্রদানের প্রশাসনের প্রতি আহ্বান জানান। নইলে আগামীতে কঠোর কর্মসুচি নিতে বাধ্য হবে দিনাজপুরবাসী।

এই তার কাটা বেড়ার মধ্যে দেশের সর্ববৃহৎ ঈদগাহ ময়দানে আসন্ন পবিত্র ঈদ উল ফিতরের নামায আদায় করবেন না দিনাজপুরবাসী।

বক্তব্য রাখেন দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র সৈয়দ মোসাদ্দেক হোসেন লাবু, দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও দিনাজপুর চেম্বারের সিনিয়র সহ-সভাপতি আকতারুজ্জামান জুয়েল, চেম্বারের পরিচালক পিয়াল আহমেদ, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেজাউর রহমান রেজু, সুলতান কামাল উদ্দিন বাচ্চু, এ্যাডভোকেট মেহেরুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির শহিদুল ইসলাম, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর ও দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সাবেক পৌর কাউন্সিলর রেহাতুল ইসলাম খোকা প্রমুখ।

এ সময় প্রবীণ ও তরুণ খেলোয়াড় বৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ , বিভিন্ন শ্রেণী পেশা মানুষ এই মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।

মোঃ ইউসুফ আলী বিশেষ প্রতিনিধি, দিনাজপুর । তারিখ - ০৫/০৩/২০২৬ মোবাইল - 01717884412