রাজশাহী মহানগরীতে কাটাখালী থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামি রাজশাহী মহানগরীর কাটাখালী থানার টাংগন মধ্যপাড়া গ্রামের মৃত সাখাওয়াত হোসেনের ছেলে মো. জাহিদ হাসান (৩০)।
গতকাল ৪ মার্চ ২০২৬ তারিখ রাত সাড়ে ১২টায় কাটাখালী থানা পুলিশ টাংগন মধ্যপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে জাহিদকে আটক করে। পরে আসামির দেহ তল্লাশি করে তার কাছ থেকে ৪ বোতল এসকাফ কফ সিরাপ উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আরএমপি’র কাটাখালী থানায় ৫টি মাদক এবং বিশেষ ক্ষমতা আইনে কাটাখালী ও চাপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানায় আরও ২টি মামলাসহ মোট ৭টি মামলা চলমান রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।